রাতভর আমবাগানে গণধর্ষণ মহিলাকে, দেগঙ্গায় ধৃত তিন

ধর্ষণ
কলকাতা, ২৮ অগস্ট: রাতভর এক বধূকে গণধর্ষণ করা হল। পুলিশে অভিযোগ জানানোর পর গ্রেফতার হল তিনজন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনায় দেগঙ্গায়।

অভিযোগ, মঙ্গলবার রাতে স্বামী পরিত্যক্তা এক মহিলাকে আশ্রয় দেওয়ার অছিলায় দেগঙ্গা বাজার থেকে নিয়ে আসা হয় একটি নির্জন আমবাগানে। সেখানে ভোররাত পর্যন্ত দফায় দফায় তাকে গণধর্ষণ করা হয়। তিনজন যুবক এই কুকর্ম করে। তার পর এক যুবক বধূটিকে নিয়ে যায় নিজের বাড়িতে। সেখানে আটকে রেখে আরও এক দফা শ্লীলতাহানি করা হয় ওই মহিলার। বুধবার সকালে ছাড়া পেয়ে তিনি কাঁদতে কাঁদতে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন পথচারীরা তাঁকে ঘিরে ধরেন। কী হয়েছে জানতে চাইলে ওই মহিলা সব বলে দেন। তখন সাধারণ মানুষই পুলিশে খবর দেন। দেগঙ্গা থানার পুলিশ এসে সব শুনে লিখিত অভিযোগ নেয়। কয়েক ঘণ্টাতেই গ্রেফতার হয় তিন অভিযুক্ত যথাক্রমে সইদুল মণ্ডল, বাপ্পা মণ্ডল ও আয়ুব আলি সর্দার।

ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ধর্ষিতা আপাতত বারাসত স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মূল অভিযুক্ত সইদুল মণ্ডলের মা দাবি করেছেন, ছেলে ভোরবেলা ওই মধ্যবয়সী মহিলাকে নিয়ে এসেছিল। বলে, বিপদে পড়েছে, আশ্রয় দরকার। তাই অচেনা সত্ত্বেও বধূটিকে আশ্রয় দিয়েছিলেন তিনি। খাবারও দেন। বাড়িতে কোনও শ্লীলতাহানির ঘটনা ঘটেনি বলে পুলিশকে জানিয়েছেন সইদুল মণ্ডলের মা। তিনি ছেলেকে 'নির্দোষ' দাবি করে ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+