ডিসেম্বরেই প্রায় পূর্ণ ঋণলক্ষ্য! অর্থ দপ্তরের হিসাবে চলতি অর্থবর্ষে রাজ্যের ৯৫% ঋণগ্রহণ সম্পন্ন হবে

চলতি অর্থবর্ষে বাজার থেকে ঋণ তোলার লক্ষ্য প্রায় পূরণ করে ফেলবে রাজ্য সরকার ঠিক এমনটাই জানা গিয়েছে অর্থ দপ্তরের শীর্ষ সূত্রে। ডিসেম্বরের মধ্যেই বাজেট নির্ধারিত মোট ঋণগ্রহণের ৯৫ শতাংশ শেষ হয়ে যাবে বলে খবর।

সূত্রের দাবি, অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে রাজ্য সরকার বাজার থেকে প্রায় ২৯,০০০ কোটি টাকা তুলবে। তবে ডিসেম্বরেই হবে সবচেয়ে বড় ঋণগ্রহণ, প্রায় ১৫,০০০ কোটি টাকা। নভেম্বরে তোলা হবে ১১,০০০ কোটি, আর অক্টোবরে ৩,০০০ কোটি টাকা।

ইতিমধ্যেই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার বাজার থেকে ৪৯,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে। অর্থাৎ, বছরের শেষ তিন মাসে নির্ধারিত ২৯,০০০ কোটি টাকা তুলতে পারলে ডিসেম্বরের শেষে মোট ঋণের অঙ্ক দাঁড়াবে ৭৮,০০০ কোটি টাকায়। যা ২০২৫-২৬ অর্থবর্ষের নির্ধারিত ৮১,৯৭২.৩৩ কোটি টাকার প্রায় ৯৫ শতাংশ।

এর ফলে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে রাজ্যের হাতে ঋণ তোলার সীমিত সুযোগই থাকবে, সর্বোচ্চ ৪,০০০ কোটি টাকার মতো। তবে, রাজ্য যদি এফ আর বি এম আইনে নির্ধারিত সীমা অতিক্রম করতে চায়, তাহলে বাড়তি ঋণ তোলার সম্ভাবনাও খোলা থাকবে।

এই আইনে রাজ্যের মোট ঋণ এম নিট ঋণ, উভয়েরই সীমা স্থির করা আছে রাজ্যের জি এস ডি পি এর নির্দিষ্ট শতাংশ হিসাবে।

বাজেট অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষ শেষে রাজ্যের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় ৭.৭২ লক্ষ কোটি টাকা, যা ২০২৪-২৫ সালের সংশোধিত অনুমান ৬.৩০ লক্ষ কোটি টাকার তুলনায় ৯.২১ শতাংশ বেশি।

উল্লেখ্য, ২০১০-১১ সালে, অর্থাৎ বামফ্রন্ট সরকারের শেষ বছরে রাজ্যের মোট ঋণ ছিল মাত্র ১.৯০ লক্ষ কোটি টাকা।

এবারের বাজেটে ঋণ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩২,৭৩২.০৮ কোটি টাকা, যা গত বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে।

অর্থনীতিবিদদের মতে, রাজ্যের এই ঋণ বৃদ্ধির প্রবণতা অনিবার্য, কারণ রাজস্ব আয় বাড়ানোর কোনও সুস্পষ্ট উদ্যোগ নেই, অথচ সামাজিক কল্যাণমূলক প্রকল্প ও অনুদানের খাতে ব্যয় দিনের পর দিন চলছে।

একজন অর্থনীতিবিদের ভাষায়, "যখন ব্যয়ের পরিমাণ আকাশছোঁয়া, আর রাজস্ব বৃদ্ধির পথ সীমিত, তখন আর্থিক ভারসাম্য রক্ষা করা সত্যিই কঠিন হয়ে পড়ে।"

তবে ডিসেম্বরের মধ্যেই কার্যত বার্ষিক ঋণগ্রহণের খাতা বন্ধ করতে চলেছে রাজ্য সরকার যা রাজ্যের আর্থিক কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে অর্থনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+