West Bengal Monsoon: পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের বার্তা! একনজরে বাংলার আগামী পাঁচদিনের পূর্বাভাস

West Bengal Monsoon: প্রতিদিন দেশের কিছু না কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিচ্ছে। গুজরাত, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড থেকে বর্ষা বিদায় নিয়েছে। এবার তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। রাজ্যে পুরো অংশে যেমন একসঙ্গে বর্ষার আগমন হয় না, তেমনি বর্ষা বিদায়ও একসঙ্গে হয় না। একনজরে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
৮অক্টোবর ২৭ ৩৩ অংশত মেঘলা আকাশ
৯অক্টোবর ২৭ ৩৩ একই
১০অক্টোবর ২৬ ৩৩ একই
১১অক্টোবর ২৬ ৩৩ একই
১২অক্টোবর ২৬ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৮ ও ৯ অক্টোবর রবিবার ও সোমবার দার্জিলিংয়ের কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
  • ১০, ১১ ও ১২ অক্টোবর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৮, ৯, ১০, ১১ ও ১২ অক্টোবর রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
  • আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের রেখা রয়েছে লখনৌ, সাতনা, নাগপুর, পারবনি, পুনে এবং আলিবাগের ওপর দিয়ে।
  • আগামী দুদিনের মধ্যে দেশের আরও বেশ কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে। এর মধ্যে রয়েছে পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের কিছু অংশ এবং আরব সাগরের মধ্যবর্তী অংশ থেকে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+