২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড, বাড়ল মৃত্যুর সংখ্যাও
রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯০০ পেরিয়ে গেল। এদিন বিকেল দেওয়া হেলথ বুলেটিনে বলা হয়েছে রাজ্যে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৯৩৯। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৩৩৭।
রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯০০ পেরিয়ে গেল। এদিন বিকেল দেওয়া হেলথ বুলেটিনে বলা হয়েছে রাজ্যে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৯৩৯। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৩৩৭। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের।

রাজ্যে নতুন করে আক্রান্ত ১৫৩ জন
এদিনের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৯৩৯। শনিবার এই সংখ্যাদুটি ছিল যথাক্রমে ১০৮ ও ১৭৮৬ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৩৩৭। শনিবার এই সংখ্যাটা ছিল ১২৪৩।

করোনা মুক্তির সংখ্যাও বেড়েছে
এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪১৭ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ৩৭২ জন। অর্থাৎ গত ২৪ ঘন্টায় ৪৫ জন হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। শনিবার সুস্থ হওয়ার সংখ্যা শতাংশের নিরিখে ছিল ২০.৮৩%. রবিবার তা বেড়ে হয়েছে ২১.৫১%।

মৃত্যু হয়েছে ১৪ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। ফলে মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১১৩-এ। শনিবার সংখ্যাটা ছিল ৯৯-এ। কোমরবিডিটির কারণে মৃত্যু হয়েছে আরও ৭২ জনের।

বেড়েছে পরীক্ষার সংখ্যা
শনিবার পর্যন্ত পরীক্ষা সংখ্যাটা ছিল ৩৫৭৬৭ এবং ওইদিন পরীক্ষা হয়েছিল ৩৬০১ জনের। রবিবার দুটি সংখ্যা যথাক্রমে বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৯,৩৬৮ ও ৪,০৪৬। এদিন পর্যন্ত রাজ্যের কোভিড হাসপাতালে বেড সংখ্যার ১৫.৮৮% পূর্ণ হয়েছে।












Click it and Unblock the Notifications