২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ১১২, রাজ্যের হাসপাতালগুলিতে সুবিধা নিয়ে বিবৃতি স্বরাষ্ট্রসচিবের

২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ১১২, রাজ্যের হাসপাতালগুলিতে সুবিধা নিয়ে বিবৃতি স্বরাষ্ট্রসচিবের

রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪৫০ পেরিয়ে গেল। এদিন বিকেলে স্বরাষ্ট্রসচিব নবান্নে জানিয়েছেন রাজ্যে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৪৫৬। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০৪৭। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ জনের।

রাজ্যে নতুন করে আক্রান্ত ১১২ জন

রাজ্যে নতুন করে আক্রান্ত ১১২ জন

স্বরাষ্ট্রসচিব এদিন নবান্নে জানিয়েছেন, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪৫৬। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০৪৭। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৯৪০। এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬৪ জন।

মৃত্যু হয়েছে ৪ জনের

মৃত্যু হয়েছে ৪ জনের

স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনে। ফলে মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৭২-এ। মঙ্গলবার মৃতের সংখ্যা জানানো হয়েছিল ৭। এদিন একইসঙ্গে স্বরাষ্ট্রসচিবব জানিয়েছেন, কোমরবিডিটির কারণে মৃত্যু হয়েছে আরও ৭২ জনের।

 রাজ্যের হাসপাতালগুলিতে সুবিধা নিয়ে বিবৃতি স্বরাষ্ট্রসচিবের

রাজ্যের হাসপাতালগুলিতে সুবিধা নিয়ে বিবৃতি স্বরাষ্ট্রসচিবের

এদিন রাজ্যের কোভিড হাসপাতালগুলির সুবিধা নিয়ে বিবৃতি দেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এদিন পর্যন্ত রাজ্যে সরকারি এবং সরকারের অধীন বেসরকারি হাসপাতালে ৬৭ টি কোভিড হাসপাতালে বেড রয়েছে ৮০৩৬। ভেন্টিলেটর রয়েছে ২৭১ টি। এর মধ্যে এখনও পর্যন্ত ৩০ টি ভেন্টিলেটর কাজে লেগেছে। অন্যদিকে রাজ্যে ৮৬০ টি আইসিইউ বেড থাকার কথা জানিয়েছেন তিনি।

বাড়ছে করোনা পরীক্ষার ল্যাবের সংখ্যা

বাড়ছে করোনা পরীক্ষার ল্যাবের সংখ্যা

স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন এখনও পর্যন্ত কলকাতা তথা সারা রাজ্যে সরকারি বেসরকারি মিলিয়ে ১৫ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হতে চলেছে আরও ১২ টি ল্যাব অনুমতি পেলেই কাজ শুরু হয়ে যাবে। শীঘ্রই কাজ শুরু হবে এনআরএস এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+