পৌষের শেষেও বজায় থাকবে শীত, আর কী বলছে হাওয়া অফিস, জেনে নিন
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রির পর শুক্রবার ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা সামান্য বাড়লেও, শীত বজায় থাকবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১. ৫ ডিগ্রির পর শুক্রবার ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা সামান্য বাড়লেও, শীত বজায় থাকবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে কনকনে ঠান্ডার সঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে। আর দক্ষিণবঙ্গে শীত বজায় থাকবে। সঙ্গে পশ্চিমের চার জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও বজায় রাখা হচ্ছে। জাঁকিয়ে ঠান্ডায় বদল আসলেও পৌষের শেষ তো বটেই, মাঘের শুরুতেও শীত অনুভব করা যাবে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছেন হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৪ বছর পর শীতের এমন ঝোড়ো ইনিংস দেখা যাচ্ছে। এবছর শুক্রবার নিয়ে টানা সাতদিন তাপমাত্রা থাকল ১২ ডিগ্রির নিচে। এর আগে ২০০৩ সালে টানা ১২ দিন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির নিচে। ২০০৪ সালে টানা দশদিন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির নিচে।
আবহাওয়া দফতরের অনুমান ২০১৮ সালও ২০০৩ কিংবা ২০০৪ সালকে অনুসরণ করতে চলেছে। বলা চলে এবারের শীতের স্পেলও বড় হতে চলেছে। সাধারণত শীতের স্পেল থাকে ৪ থেকে ৫ দিনের। কিন্তু সেই রেকর্ড ইতিমধ্যেই ভেঙে গিয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা
- দার্জিলিং ৩ ডিগ্রি
- জলপাইগুড়ি ১১ ডিগ্রি
- আলিপুরদুয়ার ১২ ডিগ্রি
- কোচবিহার ১৩ ডিগ্রি
- রায়গঞ্জ ১১ ডিগ্রি
- বালুরঘাট ১২ ডিগ্রি
- মালদহ ১১ ডিগ্রি
- দুর্গাপুর ৯ ডিগ্রি
- বর্ধমান ১০ ডিগ্রি
- পুরুলিয়া ৯ ডিগ্রি
- বাঁকুড়া ৯ ডিগ্রি
- সিউড়ি ১০ ডিগ্রি
- মেদিনীপুর ১১ ডিগ্রি
- হুগলি ১১ ডিগ্রি
- হাওড়া ১১ ডিগ্রি
- মুর্শিদাবাদ ১০ডিগ্রি
- বহরমপুর ১০ ডিগ্রি
- বারাসত ১০ ডিগ্রি
- তমলুক ১২ ডিগ্রি
- ডায়মন্ডহারবার ১২ ডিগ্রি












Click it and Unblock the Notifications