'বুলবুল'-এর বিদায় হয়েছে! কবে থেকে শীত, যা বলছে আবহাওয়া দফতর

বুলবুলের বিদায় হয়েছে। আস্তে আস্তে শীতের আমেজ আসছিল। সেটা বুলবুলের জেরে বিদায় নিয়েছে। সেই আমেজ ফিরবে প্রায় সবার মনেই প্রশ্ন।

বুলবুলের বিদায় হয়েছে। আস্তে আস্তে শীতের আমেজ আসছিল। সেটা বুলবুলের জেরে বিদায় নিয়েছে। সেই আমেজ ফিরবে প্রায় সবার মনেই প্রশ্ন। আবহাওয়া দফতর অবশ্য এবিষয়ে ওয়াকিবহাল। কলকাতার আবহাওয়া অফিস জানাচ্ছে, বুলবুলের প্রভাব কাটলেই ফিরতে পারে ঠাণ্ডার আমেজ। আর দু থেকে তিনদিন পর রাতের দিকে ফিরবে ঠাণ্ডার আমেজ।

দু থেকে তিনদিন পরেই শীতের আমেজ

দু থেকে তিনদিন পরেই শীতের আমেজ

আবহবিদরা জানাচ্ছেন, বুলবুল যাওয়ার পরে শীত আসা মানেই শীতের স্থায়িত্বের শুরু বলে ধরে নেওয়া যায় না। কেননা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীত স্থায়ীভাবে পড়তে ডিসেম্বরের মাঝামাঝি হয়ে যায়। ফলে শীতের আমেজ আসলেও, তার স্থায়িত্ব বেশি দিনের হবে না বলেই মনে করছেন আবহবিদরা।

বুলবুলের প্রভাব কাটলেই উঠবে রোদ

বুলবুলের প্রভাব কাটলেই উঠবে রোদ

আবহবিদরা জানাচ্ছেন বুলবুলের প্রভাব কাটলেই আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠবে। তাতেই দিনের ও রাতের তাপমাত্রা ফারাক বাড়বে।

পশ্চিমী ঝঞ্ঝায় কাশ্মীরে তুষারপাত

পশ্চিমী ঝঞ্ঝায় কাশ্মীরে তুষারপাত

আবহবিদদের মতে বুলবুল এবার শীতের শুরুর ভিলেন হয়ে দাঁড়িয়েছে। কেননা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীরে তুষারপাত হচ্ছে। বুলবুলের জলীয় হাওয়া সেই উত্তরে হাওয়াকে বাধা দিয়েছে। ফলে বুলবুলের প্রভাব কাটলেই সরাসরি উত্তরে হাওয়া বাংলায় প্রবেশ করতে পারে।

'পারদ পতন হলেও শীত নয়'

'পারদ পতন হলেও শীত নয়'

আবহবিদরা জানিয়েছেন, সাধারণভাবে কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রিতে স্থায়ী না হলে, শীতের ঘোষণা করে না আবহাওয়া দফতর। আর সেই তাপমাত্রা কমে আসতেও বেশ সময় লাগে। ফলে এখনই শীতের আমেজ আসলেও, তাকে শীত বলে ধরে নেওয়া ভুল হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+