কমবে না রাতের তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে

পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঊর্ধ্বমুখী পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবারের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল অনেকটাই বেশি। ২৯. ৪ ডিগ্রি

পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবারের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল অনেকটাই বেশি। ২৯. ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তেকে ৪ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে বলেও জানানো হয়েছে।

 পারদ স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি ওপরে

পারদ স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি ওপরে

দিন চারেক আগেও যেখানে পারদ ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে, বর্তমানে তা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি ওপরে। বৃহস্পতিবার ছিল এই পরিস্থিতি। ওই দিন কলকাতা-সহ বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বেশি ছিল। কলকাতায় ছিল ২৯. ৪ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি ওপরে। আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই পরিস্থিতি। তবে সকাল, সন্ধেয় আপাতত শীতের অনুভূতি থাকবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে হিমালয় সংলগ্ন দার্জিলিং আর কালিম্পং-এর কথা বলা হয়েছে। বাকি জেলাগুলিতে শনিবার পরিস্থিতি শুকনো থাকলেও, পরের তিনদিন সেখানে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গ জুড়েই আপাতত আবহাওয়া শুকনো তবে। তবে সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আগামী ৩ দিন রাতের তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৪.৩
বালুরঘাট ১১.৮
বাঁকুড়া ১৪.৫
ব্যারাকপুর ১৩.৪
বহরমপুর ১৪.৬
বর্ধমান ১৪.৮
ক্যানিং ১৪.৪
কোচবিহার ১১.১
দার্জিলিং ৪.৫
ডায়মন্ডহারবার ১৫.৩
দিঘা ১৩.২
মালদহ ১৪.৪
পুরুলিয়া ১৩
শিলিগুড়ি ১০.৮
শ্রীনিকেতন ১৩.২

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+