তাপমাত্রা একধাক্কায় নামল ২-৩ ডিগ্রি, বুধবারের পর ফের আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের
রবিবারের থেকে ২ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে তা কমে হয় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।
রবিবারের থেকে ২ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে তা কমে হয় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। ভোরের দিকে ঘন কুয়াশা থাকলেও বুধবার পর্যন্ত আবহাওয়া সেরকম কোনও পরিবর্তন হবে না। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

জাঁকিয়ে শীত বাংলা জুড়ে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার নেমে গিয়েছে তাপমাত্রা। গড়ে তা নেমেছে ২ থেকে ৩ ডিগ্রির মতো। জাঁকিয়ে শীত সারা বাংলা জুড়েই। দক্ষিণবঙ্গের পাশাপাশা উত্তরবঙ্গেও ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে।

বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন
জম্মু ও কাশ্মীরের অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। যার জেরে বুধবারের পর থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। সেই সময় মেঘলা আকাশ থাকার পাশাপাশি বৃষ্টিও হতে পারে বলে জানানোা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং-এ সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। তবে ১০ জানুয়ারি থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুকনো থাকবে। তবে ১০ জানুয়ারি থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১১.২
বালুরঘাট ৯.৮
বাঁকুড়া ১১.৫
ব্যারাকপুর ১০.৫
বহরমপুর ১১.২
বর্ধমান ১০.৮
ক্যানিং ১৩
কোচবিহার ৯.৯
দার্জিলিং ০.৬
ডায়মন্ডহারবার ১২.৪
দিঘা ১১.৫
মালদহ ১২.২
শিলিগুড়ি ৯.৯
শ্রীনিকেতন ৯.২












Click it and Unblock the Notifications