আসছে অপর ঝঞ্ঝা! মকর সংক্রান্তির আগে শীত নিয়ে পূর্বাভাস হাওয়া অফিসের
মকর সংক্রান্তির আগে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। কেননা একটি ঝঞ্ঝা কাটলেও অপর একটি ঝঞ্ঝা আসছে।
মকর সংক্রান্তির আগে বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। কেননা একটি ঝঞ্ঝা কাটলেও অপর একটি ঝঞ্ঝা আসছে। ফলে আপাতত সেরকম শীত পড়বে না। এদিন কলকাতার তাপমাত্রা ছিল বৃহস্পতিবারের থেকে সামান্য বেশি। এদিন কলকাতার তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার নামতে পারে পরদ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পারদ কিছু নামতে পারে। তবে কলকাতায় তা থাকতে পারে ১৩ ডিগ্রির আশপাশে। অন্যদিকে শনিবার নাগাদ মেঘও কেটে যাবে। তবে পৌঁষের বাকি দিনগুলিতে তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা কম।

আসছে আরও একটি ঝঞ্ঝা
একটি ঝঞ্ঝা কাটতে না কাটতেই অপর একটি ঝঞ্ঝা আসতে চলেছে, পূর্বাভাস হাওয়া অফিসের। ফলে শীত খুব একটা পড়বে না।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলি আবহাওয়া আপাতত শুকনো থাকবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশা থাকতে পারে। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নেমে যেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গ জুড়েই আপাতত আবহাওয়া শুকনো তবে। তবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই কোনও না কোনও জায়গায় ঘন কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.৯
বাঁকুড়া ১৪
ব্যারাকপুর ১৪.৯
বহরমপুর ১৩.৬
বর্ধমান ১৪
ক্যানিং ১৫
কোচবিহার ১০.১
দার্জিলিং ৩
ডায়মন্ডহারবার ১৫
দিঘা ১৪.৮
মালদহ ১৫
শিলিগুড়ি ৮.৪
শ্রীনিকেতন ১২.৬












Click it and Unblock the Notifications