তাপমাত্রা নামল সামান্যই! পশ্চিমাঞ্চলে হতে পারে বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের
সোমবারের পর মঙ্গলবারেও নামল তাপমাত্রা। তবে সোমবার তাপমাত্রা নেমেছিল ২ থেকে তিন ডিগ্রি। মঙ্গলবার তা হয়নি।
সোমবারের পর মঙ্গলবারেও নামল তাপমাত্রা। তবে সোমবার তাপমাত্রা নেমেছিল ২ থেকে তিন ডিগ্রি। মঙ্গলবার তা হয়নি। কলকাতায় এদিন তাপমাত্রা নেমেছে সামান্যই। সোমবার সকালে তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে তা কমে হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। জায়গায় জায়গায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

তাপমাত্রা বাড়লেও বজায় থাকবে শীত
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের পর থেকে তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই পরিস্থিতি। কিন্তু এই তাপমাত্রা বাড়লেও, শীত বজায় থাকবে বলে জানানো হয়েছে। তবে জায়গায় জায়গায় কুয়াশার দাপট থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা
জম্মু ও কাশ্মীরের অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। যার জেরে বুধবারের পর থেকে যেমন তাপমাত্রা বাড়বে, ঠিক তেমনই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিও হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে শুক্রবার ও শনিবার বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধ ও বৃহস্পতিবার শুকনো আবহাওয়া থাকলেও, শুক্রবার এবং শনিবার হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বৃহস্পতিবার ও শুক্রবার কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুকনো থাকবে। তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১১.৬
বাঁকুড়া ১১.৫
ক্যানিং ১২
কোচবিহার ৬.৬
দার্জিলিং ১.৬
ডায়মন্ডহারবার ১২
দিঘা ১১.৫
মালদহ ১০.৩
শিলিগুড়ি ৬.৪












Click it and Unblock the Notifications