সকাল থেকে মেঘলা আকাশ! সপ্তাহ শেষে কোন আবহাওয়া, পূর্বাভাস দিল হাওয়া অফিস
সকালে বৃষ্টি দিয়ে শুরু হলেও সরস্বতী পুজোর দিনটা কেটেছে নির্বিঘ্নেই। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকালে বৃষ্টি দিয়ে শুরু হলেও সরস্বতী পুজোর দিনটা কেটেছে নির্বিঘ্নেই। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস সপ্তাহ শেষে তাপমাত্রা কিছুটা নামলেও নামতে পারে।

সপ্তাহ শেষে নামতে পারে তাপমাত্রা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও, সপ্তাহ শেষে তাপমাত্রা নামতে পারে। তবে তা কনকনে ঠাণ্ডার মতো নয়, বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার উত্তরবঙ্গের আট জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। পরের দিন অর্থাৎ শনিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। আর রবিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং-এ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবারের জন্য উত্তর ও দক্ষিণবঙ্গ বাদ দিলে, কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে আগামী ২ দিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আর আগামী ২ থেকে ৪ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৬.৭
বাঁকুড়া ১৮.৭
ব্যারাকপুর ১৭.৮
ক্যানিং ১৭.৪
কোচবিহার ৯.৯
দার্জিলিং ২.৮
ডায়মন্ডহারবার ১৭.৮
দিঘা ১৯.৮
মালদহ ১৬.২
পুরুলিয়া ১৮
শিলিগুড়ি ১০
শ্রীনিকেতন ১৭












Click it and Unblock the Notifications