সকাল থেকে উত্তুরে হাওয়া, রাজ্যে ফের পারদ পতনের সম্ভাবনা

মাঘের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ। তবে এদিন সকাল থেকেই উত্তরে হাওয়া। আংশিক মেঘলা আকাশ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেন্টিগ্রেট।

মাঘের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ। তবে এদিন সকাল থেকেই উত্তুরে হাওয়া। আংশিক মেঘলা আকাশ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২ দিন তাপমাত্রা ফের নামতে পারে।

ফের পারদ পাতনের পূর্বাভাস

ফের পারদ পাতনের পূর্বাভাস

ফের নামতে পারে পারদ। সারা পশ্চিমবঙ্গ জুড়েই পারদ নামতে পারে ২-৩ ডিগ্রি। তবে সেরকমভাবে শীত আর পড়বে না। সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে আবহাওয়া

উত্তরবঙ্গে আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার ও মঙ্গলবার হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পরের দিনগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রায় ২ থেকে ৩ ডিগ্রির হেরফের হতে পারে বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় সোমবার হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। দক্ষিণবঙ্গে হাল্কা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১২.৩
বাঁকুড়া ১৪
ব্যারাকপুর ১৫.৮
বহরমপুর ১১.২
বর্ধমান ১৫
ক্যানিং ১৩.৬
কোচবিহার ১১.১
দার্জিলিং ২.৮
ডায়মন্ডহারবার ১৬.২
দিঘা ১৬
মালদহ ১২.৩
পুরুলিয়া ১২
শিলিগুড়ি ১১.৫
শ্রীনিকেতন ১৩

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+