সরস্বতী পুজোয় বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই ঊর্ধ্বমুখী পারদ, তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস

সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই মঙ্গলবার বাড়ল তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা বেড়ে হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই মঙ্গলবার বাড়ল তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা বেড়ে হয়েছে ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস এরপর ২ দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সকালের দিকে মেঘলা থাকলেও, পরে আকাশ পরিষাকর হবে। তবে দুপুরের পর আকাশ মেঘলা হতে শুরু করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সরস্বতী পুজোয় বাংলা জুড়েই বৃষ্টি

সরস্বতী পুজোয় বাংলা জুড়েই বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার সারা বাংলার কোথাও না কোথাও বৃষ্টি হবে। বিশেষ করে দার্জিলিং এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে পরের দুদিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও, বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবারেও বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। তার পরের দুদিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১১.১
বালুরঘাট ১০.৮
বাঁকুড়া ১১.৯
ব্যারাকপুর ১১.৩
বর্ধমান ১২.৪
ক্যানিং ১২.৬
কোচবিহার ৭.১
দার্জিলিং ২.৬
ডায়মন্ডহারবার ১৩.৫
দিঘা ১৪.১
মালদহ ১৩.২
পুরুলিয়া ৯.৪
শিলিগুড়ি ৬.৪
শ্রীনিকেতন ৯.৭

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+