ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস, দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা
আগামীকাল থেকে রাজ্য জুড়ে ফের জাঁকিয়ে ঠাণ্ডা। পারদ অনেকটাই নেমে নামে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত বুধবার পর্যন্ত জাঁকিয়ে শীত থাকতে চলেছে।
সোমবার থেকে রাজ্য জুড়ে ফের জাঁকিয়ে ঠাণ্ডা। পারদ অনেকটাই নামছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত বুধবার পর্যন্ত জাঁকিয়ে শীত থাকতে চলেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

সোমবার থেকে নামবে তাপমাত্রা
আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার থেকে ফের নামবে তাপমাত্রা। জাঁকিয়ে শীত পড়তে চলেছে সারা বাংলা জুড়েই। তাপমাত্রা গড়ে দু থেকে ৩ ডিগ্রি নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি থেমে গেলেও উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টি চলবে বলেই জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও, তার পরবর্তী সময়ে তাপমাত্রা প্রায় ৩-৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলারই কোথাও না কোথাও রবিবারের মতো সোমবারেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে ঘন কুয়াশায় ছেয়ে যাবে, জানানো হয়েচে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। তবে কোনও কোনও জায়গায় ভোরের দিকে ঘন কুয়াশা থাকতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বাড়তে পারে তাপমাত্রা
ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। যার জেরে বুধবারের পর থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৫.৫
বাঁকুড়া ১৫.৯
ব্যারাকপুর ১৪.১
বর্ধমান ১৫
ক্যানিং ১৩.৬
কোচবিহার ৯.১
দার্জিলিং ১
ডায়মন্ডহারবার ১৪.৮
দিঘা ১৩.৯
মালদহ ১৫.৭
শিলিগুড়ি ৮.৫
শ্রীনিকেতন ১৫.৮












Click it and Unblock the Notifications