আরও চড়ল পারদ! সন্ধে থেকে শুরু বৃষ্টি কতদিন, জানাল আবহাওয়া দফতর
বৃহস্পতিবার সন্ধে থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাতের তাপমাত্রা বাড়লেও, দিনের তাপমাত্রা তুলনামূলক কম থাকবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধে থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাতের তাপমাত্রা বাড়লেও, দিনের তাপমাত্রা তুলনামূলক কম থাকবে বলে জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের থেকে বেড়েছে। বুধবার ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার সন্ধে থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। আর শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টির ফলে তাপমাত্রা কমবে কিনা, তা নিয়ে এখনই সেরকম কোনও পূর্বাভাস পাওয়া যায়নি আবহাওয়া দফতর থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে আগামী কয়েকদিন। শীতের আমেজ বজায় থাকবে। পাশাপাশি আগামী ৩ থেকে চার দিন রাতের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সন্ধে থেকে বিশেষত পশ্চিমা়ঞ্চলের জেলাগুলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির পাশাপাশি শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। আপাতত রাতের তাপমাত্রা বাড়লেও, দিন দুয়েক দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.৪
বালুরঘাট ১২.৪
বাঁকুড়া ১৩.১
ব্যারাকপুর ১৩.৮
বর্ধমান ১৪
ক্যানিং ১৫
কোচবিহার ৬.৯
দার্জিলিং ২.৬
ডায়মন্ডহারবার ১৫.৯
দিঘা ১৬.২
মালদহ ১৩
শিলিগুড়ি ৭.৪
শ্রীনিকেতন ১০.৯












Click it and Unblock the Notifications