স্বাভাবিকের থেকে আরও নামল কলকাতার পারদ, ঠাণ্ডার দাপট নিয়ে পূর্বাভাস হাওয়া অফিসের
রবিবার আরও নামল কলকাতার পারদ। শনিবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে দাঁড়ায় ১২.২ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
রবিবার আরও নামল কলকাতার পারদ। শনিবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে দাঁড়ায় ১২.২ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী কয়েকদিন রাজ্যে ঠাণ্ডার দাপট থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে পারদ। উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে।

পারদ স্বাভাবিকের থেকে নিচে
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই যে ঠাণ্ডার দাপট থাকবে। সেই অনুযায়ী কলকাতা সহ বিভিন্ন জায়গায় পারদ আরও কিছুটা নামে রবিবার। আগামী কয়েকদিন রাজ্যে ঠাণ্ডার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলি আবহাওয়া আপাতত শুকনো থাকবে। সব কটি জেলারই কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে সোমবার।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গ জুড়েই আপাতত আবহাওয়া শুকনো তবে। তবে সেরকমভাবে কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়নি।

পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য সতর্কবার্তা
আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের তাপমাত্রা থাকতে পারে ১০ ডিগ্রির নিচে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এদিনই পুরুলিয়া ও শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৯.৪ ডিগ্রি এবং ৯.১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নেমেছে আসানসোলেরও।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১০.৩
বালুরঘাট ৯.৪
বাঁকুড়া ১০.৪
ব্যারাকপুর ১০.৯
বহরমপুর ১৩
বর্ধমান ৯
ক্যানিং ১১.৪
কোচবিহার ১১.৬
দার্জিলিং ৪.৬
ডায়মন্ডহারবার ১১.৬
দিঘা ১০.৪
মালদহ ১০.৮
শিলিগুড়ি ৯.৪
শ্রীনিকেতন ৮.৯












Click it and Unblock the Notifications