পৌষ সংক্রান্তির আগে জাঁকিয়ে শীত, সোমবার আরও নামল কলকাতার তাপমাত্রা
পৌষ সংক্রান্তির আগে জাঁকিয়ে শীত, সোমবার আরও নামল কলকাতার তাপমাত্রা
পৌষ সংক্রান্তির আগে জাঁকিয়ে শীত বাংলা জুড়ে। পশ্চিমী ঝঞ্ঝা নেই, ফলে শীতেও নেই কোনও বাধা। সোমবার সকালে কলকাতার তাপমাত্রা নেমে যায় ১১.৮ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদনি এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

পারদ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে
পৌষ সংক্রান্তির আগে জাঁকিয়ে শীত। কলকাতা-সহ বেশ কিছু জায়গার সর্বনিম্ন তাপমাত্রা এদিন নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে ৩ থেকে ৪ ডিগ্রি নিচে। সংক্রান্তির আগে এই পরিস্থিতির পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে সংক্রান্তি গেলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলি আবহাওয়া আপাতত শুকনো থাকবে। তবে রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না হিমালয় সংলগ্ন এলাকায়। আগামী ২ দিন এই পরিস্থিতি চলার পর তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গ জুড়েই আপাতত আবহাওয়া শুকনো তবে। তবে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে।

পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নেমেছে ১০-এর অনেক নিচে
কয়েকদিন ধরেই পশ্চিমাঞ্চলের অনেক জায়গার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। এদিন তা আরও নেমে যায়। বিশেষভাবে উল্লেখযোগ্য পুরুলিয়া, শ্রীনিকেতন এবং আসানসোল।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১০.৮
বালুরঘাট ১০.১
বাঁকুড়া ১০.৭
ব্যারাকপুর ৯.৮
বহরমপুর ১২
বর্ধমান ৮.৩
ক্যানিং ১১
কোচবিহার ৯
দার্জিলিং ৫
ডায়মন্ডহারবার ১১.৬
দিঘা ১১.১
মালদহ ৯.৮
শিলিগুড়ি ৬.৯
শ্রীনিকেতন ৭.৬












Click it and Unblock the Notifications