উত্তর হাওয়ায় শীতের দাপট, ফের এক ধাক্কায় তাপমাত্রা নামল ৩ ডিগ্রি

উত্তরে হাওয়ায় শীতের দাপট। ফের পারদ পাতন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার যা ছিল ১৬.৮ ডিগ্রি।

উত্তরে হাওয়ায় শীতের দাপট। ফের পারদ পাতন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার যা ছিল ১৬.৮ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই সপ্তাহের শেষে আরও নামতে পারে তাপমাত্রা। সেক্ষেত্রে আরও ১ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ফের জাঁকিয়ে শীত

ফের জাঁকিয়ে শীত

পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফের জাঁকিয়ে শীত বঙ্গ জুড়ে। এদিন কলকাতা-সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা একধাক্কায় নেমে গিয়েছে ৩ ডিগ্রি। কোনও কোনও জায়গায় এর থেকে একটু বেশি নেমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই সপ্তাহের শেষে তাপমাত্রা আরও নামতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রার আরও ১ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আপাতত উত্তরবঙ্গ জুড়ে আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী দুদিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাচের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের আবহাওয়াও শুকনোা থাকবে বলে জানানো হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২ দিনে রাতের তাপমাত্রায় ২-৪ ডিগ্রি পর্যন্ত পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১১.১
বাঁকুড়া ১১.৬
ব্যারাকপুর ১১.৭
বহরমপুর ১৪
বর্ধমান ১০.৮
ক্যানিং ১৩
কোচবিহার ৬.৬
দার্জিলিং ২.৬
ডায়মন্ডহারবার ১৩.৪
দিঘা ১৩.৯
মালদহ ১২
পুরুলিয়া ৯
শিলিগুড়ি ১০.৬
শ্রীনিকেতন ৮.৮

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+