মাঘের দ্বিতীয় সপ্তাহে ফের জাঁকিয়ে ঠাণ্ডা, সরস্বতী পুজোয় বৃষ্টির ভ্রুকুটি
মাঘের দ্বিতীয় সপ্তাহে ফের জাঁকিয়ে ঠাণ্ডা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপম্তার ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শুক্রবারের থেকে তাপমাত্রা একধাক্কায় নেমে যায় প্রায় ৩ ডিগ্রি।
মাঘের দ্বিতীয় সপ্তাহে ফের জাঁকিয়ে ঠাণ্ডা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপম্তার ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শুক্রবারের থেকে তাপমাত্রা একধাক্কায় নেমে যায় প্রায় ৩ ডিগ্রি। রবিবারেও এই আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস সরস্বতী পুজোয় বৃষ্টি হতে পারে।

সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবার সরস্বতী পুজোয় বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার সরস্বতী পুজো। বর্তমানে যে শীতের আবহাওয়া চলছে তা বড় জোড় সোমবার পর্যন্ত থাকবে। মঙ্গলবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার দার্জিলিং-এর বৃষ্টি কিংবা বরফপাত হতে পারে। এছাড়াও জলপাইগুড়ি এবং কালিম্পং-এও বৃষ্টি হতে পারে। এরপর সোম ও মঙ্গলবার আবহাওয়া শুকনো থাকলেও বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও, মঙ্গলবার-বুধবার নাগাদ দক্ষিণবঙ্গে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আগামী ২ দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি নামতে পারে। তবে এরপরেই দুদিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামী ৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৯.৭
বাঁকুড়া ৯.৭
ব্যারাকপুর ৮.৮
বর্ধমান ৯.৩
ক্যানিং ১১.৪
কোচবিহার ৫.৬
দার্জিলিং ২.৪
ডায়মন্ডহারবার ১১.৭
দিঘা ১১.১
মালদহ ১১.২
পুরুলিয়া ৭
শিলিগুড়ি ৬.১
শ্রীনিকেতন ৭.৯












Click it and Unblock the Notifications