আপাতত মেঘলা আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস বিভিন্ন জায়গায়! যেসব জেলাগুলিতে নামতে পারে বারি ধারা

বৃহস্পতিবার সন্ধে থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। শীতের আমেজ কিছু কমলেও, দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধে থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। শীতের আমেজ কিছু কমলেও, দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সন্ধেয় বৃষ্টি

বৃহস্পতিবার সন্ধেয় বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার সন্ধে থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে মেঘ-বৃষ্টি থাকবে না বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে আগামী কয়েকদিন। শীতের আমেজ বজায় থাকবে। পাশাপাশি আগামী ২ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আপাতত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ থাকবে। ফলে দিনের তাপমাত্রা সেরকম কিছু বাড়বে না। তবে শীতের আমেজ কমবে। বৃহস্পতিবার সন্ধে থেকে বিশেষত পশ্চিমা়ঞ্চলের জেলাগুলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে শুক্রবারেও। আগামী ২ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৩.৪
বাঁকুড়া ১৫
ব্যারাকপুর ১৪.১
বর্ধমান ১০.৪
ক্যানিং ১৪.৪
কোচবিহার ৭.১
দার্জিলিং ২.৫
ডায়মন্ডহারবার ১৬
দিঘা ১৬.৯
মালদহ ১৩.৭
পুরুলিয়া ১০
শিলিগুড়ি ৬.৯
শ্রীনিকেতন ১৩

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+