কলকাতায় বৃষ্টি বৃহস্পতিবার দুপুর থেকে, দার্জিলিং-এ পড়তে পারে বরফ, পূর্বাভাস হাওয়া অফিসের
পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন রাত থেকেই রাজ্যের পশ্চিমাঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। কলকাতার বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন রাত থেকেই রাজ্যের পশ্চিমাঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। কলকাতার বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলেও জানানো হয়েছে।

পশ্চিমাঞ্চলে বৃষ্টি শুরু রাত থেকেই
রাত থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলি এবং মুর্শিদাবাদে বৃষ্টি শুরু হয়ে যাবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে প্রায় ২ ডিগ্রি পর্যন্ত। অন্যদিকে, দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুরু হওয়া বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। বৃহস্পতিবার হাল্কা বৃষ্টি হলেও, শুক্র ও শনিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি চলতে পারে রবিবার এবং সোমবারেও। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং-এ বরফ পড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.২
বালুরঘাট ৯.২
বাঁকুড়া ১১.৭
ব্যারাকপুর ১০.৩
বহরমপুর ১৩
বর্ধমান ১১.৬
ক্যানিং ১১
কোচবিহার ১০.১
দার্জিলিং ৪.৬
ডায়মন্ডহারবার ১২.১
দিঘা ১০.৮
মালদহ ১৩.৪
পুরুলিয়া ৯.৪
শিলিগুড়ি ৮.২
শ্রীনিকেতন ১১












Click it and Unblock the Notifications