সকালে শীতের আমেজ, কোথাও কুয়াশা! কেমন থাকতে চলেছে দিনের বাকি সময়ে বাংলার জেলাগুলির আবহাওয়া
সকালে শীতের আমেজ, কোথাও কুয়াশা! কেমন থাকতে চলেছে দিনের বাকি সময়ে বাংলার জেলাগুলির আবহাওয়া
পশ্চিমবঙ্গের ওপরে আপাতত ওয়েদার সিস্টেম কিছু নেই। উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। মাঝে মধ্যে কোথাও কোথাও মেধলা আকাশ থাকতে পারে। এছাড়া তাপমাত্রারও সেরকম উল্লেখযোগ্য পরিবর্তন কিছু হবে না। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। পাহাড় ও উপকূলের জেলাগুলিতে খানিক কুয়াশা থাকতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ২ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের ২ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আপাতত দিন বা রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বেশ কিছুটা কম থাকবে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬. ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ। মধ্যে একদিন কলকাতার তাপমাত্রা বেশ কিছুটা কমে গেলেও বর্তমানে তা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরে হাওয়া বেশি থাকায় ওই পরিস্থিতি তৈরি হয়েছিল।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)
আসানসোল ১৮.৭ (১৮)
বহরমপুর ২১.২ (২১)
বাঁকুড়া ১৮.৫ (১৮.৮)
বর্ধমান ১৭.৮ (১৮)
কোচবিহার ১৭.১ (১৭.৩)
দার্জিলিং ১০.৬ (১০.৫)
দিঘা ২০.১ (১৯)
কলকাতা ২১.৬ (২০.৪)
দমদম ২২.৪ (২০.৬)
কৃষ্ণনগর ২০ (২০.২)
মালদহ ২১.৯ (২০.১)
মেদিনীপুর ১৯.৫ (১৯.৫)
শিলিগুড়ি ১৭.২ (১৯)
শ্রীনিকেতন (১৮.২ ১৮.২)
সুন্দরবন ১৮ (১৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)
আসানসোল (৩১.৫)
বহরমপুর ৩২
বাঁকুড়া (৩১.৯)
বর্ধমান ২৯
কোচবিহার ৩৩.৭
দার্জিলিং (১৯.৮)
দিঘা ৩২.৭
কলকাতা ৩২.২
দমদম ৩১.৬
কৃষ্ণনগর ৩১.৮
মালদহ ৩২.২
মেদিনীপুর ৩২.৪
শিলিগুড়ি (৩৫.১)
শ্রীনিকেতন ৩০.৫
সুন্দরবন (৩৪.৫)












Click it and Unblock the Notifications