West Bengal Weather Update: রাতের তাপমাত্রায় এত বড় বদল! এর মধ্যেই ফের বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
West Bengal Weather Update: ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রা! যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে আবহাওয়া। কিন্তু রাতের তাপমাত্রার অনেকটাই পত ঘটেছে। তবে জাঁকিয়ে ঠান্ডার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।
তবে আবহাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের শেষে আবহাওয়ায় বড় বদল হতে পারে। এমনকি বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
তাপমাত্রার পারদ নিম্নগামী! ফের একবার ২০ ডিগ্রির নীচে নেম গিয়েছে তাপমাত্রা (West Bengal Weather Update)। তবে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার আরও দু থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে বলে জানা গিয়েছে। এমনকি রাতের তাপমাত্রাও অনেকটাই বদল হবে। তবে জাঁকিয়ে ঠাণ্ডার জন্য আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাওয়া অফিসে তরফে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
বিশেষ করে সকালের দিকে উত্তর ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতেও কুয়াশার ব্যাপট দাপট থাকবে। যদিও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উপকূলে দিকে তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলেই পূর্বাভাস।
West Bengal Weather Update: এক নজরে কলকাতার তাপমাত্রা
দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও শীত অনুভূত হচ্ছে। রাতের তাপমাত্রায় বড় পতন। তবে জাঁকিয়ে ঠাণ্ডার আমেজ পেতে আগামী আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি বলে জানা গিয়েছে (West Bengal Weather Update)।
West Bengal Weather Update: কেমন যাবে উত্তরে আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ রয়েছে। শনিবার থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে (West Bengal Weather Update)। তবে সপ্তাহের শেষে বৃষ্টি সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় এই বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যান্য জেলার ক্ষেত্রে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সমস্ত জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশার দাপ্ট দেখা যাবে বলেই খবর। ফলে এই সময় সাবধান থাকার কথা বলা হয়েছে হাওয়া অফিসের তরফে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications