উধাও শীত! ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোন দিকে মোড় নিচ্ছে বাংলার আবহাওয়া? জানুন বড় আপডেট
এ বছর নভেম্বরের শুরু থেকে সেভাবে শীতের আমেজ না পাওয়া গেলেও নভেম্বরের মধ্যবর্তী সময়ে শীতের আমেজ মিলেছে রাজ্যে। কিন্তু মাসের শেষে আবার শীতের আমেজ উধাও হয়ে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরী, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়, যার নাম 'দিতওয়া'। এই ঝড়ের প্রভাব এ রাজ্যের আবহাওয়ায় সরাসরি না পড়লেও রাজ্যে তাপমাত্রা বেড়ে গিয়েছে। শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী তিন দিন বঙ্গে একরকম তাপমাত্রাই থাকবে। কোনও হেরফের হবে না। তার পরেই ধীরে ধীরে ঠান্ডা বাড়তে শুরু করবে।

ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবের কারণে, কলকাতা সহ দক্ষিণবঙ্গেও হঠাৎ করেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গত কয়েক দিনে রাতের তাপমাত্রা বেড়েছে এবং দিনেও তাপমাত্রা বেড়েছে। বর্তমানে বঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে। কোন প্রবল বৃষ্টি বা ঝড়ের আশঙ্কা নেই বাংলায়। তবে, আগামী ১ থেকে ২ দিনের মধ্যে তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে অর্থাৎ, গরমের এই আবহাওয়াও স্থায়ী থাকবে না।
আবহাওয়া দফতর জানিয়েছে যে, ঘূর্ণিঝড় দিতওয়া ৮ কিলোমিটার গতিবেগে উত্তর এবং উত্তর-পশ্চিমে স্থলভাগের দিকে এগিয়েছে। জানা গেছে যে, গতকাল পর্যন্ত পুদুচেরী থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে, চেন্নাই থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে, করাইকাল থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ছিল এই ঘূর্ণিঝড়। যা আজ সকালে উত্তর তামিলনাড়ু, পুদুচেরী এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছোবে।
আগামী কয়েক দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোনও জায়গাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন দিন রাজ্যে নতুন করে খুব বেশি ঠান্ডা পড়বে না। এখনকার মতোই তাপমাত্রা থাকবে। তারপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। গোটা রাজ্যেই শীতের আমেজ পাওয়া যাবে। রাজ্যে শীতের আমেজ, যা নভেম্বরের শুরুতেই দেখা দিয়েছিল এখন তা প্রায় নেই বললেই চলে। বাড়তি জলীয় বাষ্প এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত আবহাওয়ার কারণে শীত ভালোভাবে অনুভূত হচ্ছে না।












Click it and Unblock the Notifications