West Bengal Weather Forecast: ৩০ ডিগ্রি সেলসিয়াস! গরম নিয়ে BIG UPDATE হাওয়া অফিসের
West Bengal Weather Forecast: দফায় দফায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবার বাংলায় বাঁধা পেয়েছে শীত! উত্তরে হাওয়া সেভাবে এবার প্রবেশ করেনি, বরং ক্রমশ ঢুকছিল বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস। ফলে হু হু করে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে রীতিমত সবার ঘরে ফ্যান চালাতে দেখা যায়। তবে এবার ফের একবার শীতের কামড়।
পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই ফের একবার শীতের আমেজ। উত্তুরে বাতাস ঢুকতে শুরু করেছে। এক ধাক্কায় পাঁচ ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে ছিল। আজ শনিবারও একই পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের (West Bengal Weather Forecast)।

- West Bengal Weather Forecast: এক নজরে দক্ষিণবঙ্গের আবহাওয়া
পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই বঙ্গে ঢুকছে উত্তরে হাওয়া। যার ফলে ফের একবার ঠান্ডার আমেজ। দক্ষিণবঙ্গের কার্যত সমস্ত জেলাতেই ঠান্ডার আমেজ বজায় থাকবে বলে পূর্বাভাস (West Bengal Weather Forecast)। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে কুয়াশার দাপট সকালের দিকে বেশি থাকবে। অন্যদিকে বাকি জেলাতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। তবে আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।
- West Bengal Weather Forecast: এক নজরে কলকাতার আপডেট
কলকাতাতেও ঠান্ডা বাতাস শরীরে শিহরণ জাগাচ্ছে। আলিপুর হাওয়া অফিস অবশ্য জানাচ্ছে এই পরিস্থিতি বেশিদিন থাকবে না। আগামী সপ্তাহ থেকে ফের একবার বদল ঘটবে আবহাওয়ার। শুধু তাই নয়, আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (West Bengal Weather Forecast) দেওয়া হয়েছে হাওয়া অফিসের। শুধু তাই নয়, সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উরে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রাও ২০ ডিগ্রির উপরে থাকবে বলেও পূর্বাভাস।
- West Bengal Weather Forecast: হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা
হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরের সমস্ত জেলাতেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে জানানো হয়েছে (West Bengal Weather Forecast) আলিপুর হাওয়া অফিসের তরফে।












Click it and Unblock the Notifications