কলকাতার তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে! জোরালো হচ্ছে শীত, কী জানাল আবহাওয়া দফতর
কলকাতা-সহ রাজ্যে শীতের আমেজ আরও জোরাল। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বুধবারই একধাক্কায় তারমাত্রা ২ ডিগ্রি কমে গিয়েছিল।
কলকাতা-সহ রাজ্যে শীতের আমেজ আরও জোরাল হচ্ছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বুধবারই একধাক্কায় তারমাত্রা ২ ডিগ্রি কমে গিয়েছিল। বৃহস্পতিবার সেই তাপমাত্রা বজায় রয়েছে। পাকাপাকিভাবে শীত না এলেও, এই সপ্তাহে শীতের এই আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বাধা নেই উত্তর পশ্চিম শীতল হাওয়ার সামনে
জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে তুষার পাত চলছে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে বৃষ্টির পাশাপাশি ভারী তুষারপাতের সম্ভাবনা। বর্তমান পরিস্থিতিতে উত্তর পশ্চিম শীতল হাওয়ার সামনে আর কোনও বাধা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

সকাল সন্ধেয় বাড়বে শীতের আমেজ
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, যে শীত পড়েছে তা পাকাপাকি নয়। এই সপ্তাহটা এরকমই কাটবে। তবে সকাল সন্ধেয় শীতের আমেজ বাড়বে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি হিমালয়ের পাদদেশের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে বলেও জানানো হয়েছে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications