ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে কবে ফের জমিয়ে শীত রাজ্যে! কী বলছে হাওয়া অফিস
ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার হয়েছে।
র্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার হয়েছে। কয়েক জায়গায় আচমকা বৃষ্টিপাতও হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছে। ফলে হঠাৎ করে শীতের আমেজ উধাও হওয়ার মুখে।

এই অবস্থায় কতদিন চলবে? হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবারের মধ্যে এই নিম্নচাপ অবস্থা কেটে যাবে। অর্থাৎ বুধবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। ফলে নামবে তাপমাত্রাও। তার আগে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৬ ডিগ্রি। তবে মঙ্গলবারের পর থেকেই তা ৩-৪ ডিগ্রি কমে আসবে। বুধবার-বৃহস্পতিবার তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন ১২-১৩ ডিগ্রি। আর সপ্তাহান্তে শনি ও রবিবার তা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। অর্থাৎ সপ্তাহান্তেই জমিতে শীত পড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
প্রসঙ্গত, সাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় পেথাই আছড়ে পড়ল অন্ধ্রপ্রদেশ উপকূলে। এদিন বিকেলে অন্ধ্র-উপকূলের কাঁকিনাড়া, বিশাখাপত্তনমে আছড়ে পড়ে পেথাই। পেথাইয়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় এলাকা। ভেঙে পড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে, তার ছিঁড়ে বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রবল বেগে ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। প্রভাব পড়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গেও।












Click it and Unblock the Notifications