বৃষ্টি কাটিয়ে কবে রাজ্যে শীত পড়বে! কী বলছে হাওয়া অফিস

এবার গুটি গুটি পায়ে রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া।

কালীপুজোয় বৃষ্টি কিছুটা অসুবিধায় ফেলেছে। তবুও গরম থেকে তেমন রেহাই মেলেনি। তবে এবার সম্ভবত রেহাই মিলতে চলেছে। ভাইফোঁটায় আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দুর্যোগ কেটে গিয়ে এবার গুটি গুটি পায়ে রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া।

বৃষ্টি কাটিয়ে কবে রাজ্যে শীত পড়বে! কী বলছে হাওয়া অফিস

সকালে ও রাতে হালকা শীতের আমেজ আরও গাঢ় হতে চলেছে। নিম্নচাপের ঝক্কি কেটে গিয়েছে। পড়শি রাজ্যে তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে সেখান থেকেও হাওয়া ঢুকছে। ফলে এবার আবহাওয়া ভালো হতে শুরু করবে বলে পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আগামী এক সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছে ঘোরাফেরা করবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা নামবে ২০-২১ ডিগ্রিতে। ফলে শীতের হালকা আমেজে গা ভাসাবে তিলোত্তমাবাসী। তবে এখনই শীত পড়বে তা বলছে না হাওয়া অফিস। আগামী কয়েকদিন শীতের আমেজ অনুভব করবে রাজ্যবাসী।

জেলাগুলিতে ভোরে ও রাতে কলকাতার চেয়ে তাপমাত্রা কিছুটা কম থাকে। যে জেলাগুলিতে বেশি শীত পড়ে সেখানে আরও কিছুটা তাপমাত্রা নামবে বলে পূর্বাভাস করা হয়েছে। ফলে সবকিছু ঠিক থাকলে ভাইফোঁটা থেকেই শীতের আমেজ রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে বলেই আশা করছেন আবহাওয়াবিদেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+