বাংলায় পশ্চিমী ঝঞ্ঝার দাপট শেষে বইছে উত্তুরে হাওয়া! পারদ নামল কতটা
কবে দেখা মিলবে শীতের? এই প্রশ্ন নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ঘুরপাক খেয়েছে বাঙালির মনে। ডিসেম্বরের প্রথম সপ্তাহতেও দেখা মেলেনি কনকনে ঠান্ডার। এবার অগ্রহায়ণ মাস কাটতেই, পৌষের শুরুতে রাজ্যে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।

কতটা নামল তাপমাত্রা?
বাংলা জুড়ে বিভিন্ন জেলায় ক্রমাগত নামছে তাপমাত্রার পারদ। হঠাৎ করে ৩ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। আর তার ফলে বুধবার কলকাতার তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে ১৫. ৬ ডিগ্রিতে। মনে করা হচ্ছে সপ্তাহের শেষে এই তাপমাত্রা গিয়ে দাঁড়াবে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। যদিও আজকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

কেন নামছে তাপমাত্রার পারদ?
তাপমাত্রার পারদ আজ নামার পাশাপাশি রাজ্যে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। আবহাওয়া দফতর সূত্রের দাবি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা কমতে শুরু করেছে রাজ্যে। তারফলে অবাধে রাজ্যে ঢপকছে উত্তুরে হাওয়া। আর তার জেরেই বাড়ছে ঠান্ডা।

কোথায় কত তাপমাত্রা?
এদিন শ্রীনিকেতনে তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছে ঘোরাফেরা করবে। দুই মেদিনীপুরেও তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমেছে। বাঁকুড়ার তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে। মনে করা হচ্ছে, পৌষের শেষের দিকে শীত জাঁকিয়ে পড়তে পারে।

বৃ্ষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গে
শীতের ঠান্ডার পাশাপাশি রাজ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভবনা। এদিকে, শীতের প্রভাব দাপটের সঙ্গে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত থাকবে বল জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরপর শুক্রবার থেকে বাতে পারে তাপমাত্রা।












Click it and Unblock the Notifications