বাংলার ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা! ঠান্ডায় জমছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ

পৌষের শুরুতেই হাড় কাঁপানো ঠান্ডায় কাবু শহর কলকাতা। তিলোত্তমার পাশাপাশি কাঁপছে গোটা রাজ্যও। ক্রিসমাসের মরশুমে এমন জাঁকিয়ে পড়া ঠান্ডায় চনমনে বাংলার শীতের মেজাজ। এরইমধ্যে ১১ জেলায় জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের কোথায় কিরকম পরিস্থিতি ঠান্ডার।

১১ জেলায় জারি শৈত্যপ্রবহের সতর্কতা

১১ জেলায় জারি শৈত্যপ্রবহের সতর্কতা

শহরে এখন তাপমাত্রা ১০ ডিগ্রি। অবাধে আসছে উত্তুরে হাওয়া। পশ্চিমীঝঞ্ঝা মিটতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ কাঁপতে শুরু করেছে ঠান্ডায়। এরই মধ্যে রাজ্যের ১১টি জেলায় জাারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। দুই ২৪ পরগনা, কলকাতা ছাডা়ও এই তালিকায় রয়েছে, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, নদীয়া, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ।

 কলকাতার তাপমাত্রা আজ কত?

কলকাতার তাপমাত্রা আজ কত?

আজ শহর কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছে ১০ ডিগ্রির আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯৬ শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে। গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১. ৫ডিগ্রি। সবমিলিয়ে বড়দিনের আগে ক্রমেই শীতের মেজাজে প্রবেশ করছে কল্লোলিনী তিলোত্তমা।

দার্জিলিং ৫ ডিগ্রি, বাংলার অন্যান্য জেলায় তাপমাত্রা কত?

দার্জিলিং ৫ ডিগ্রি, বাংলার অন্যান্য জেলায় তাপমাত্রা কত?

কলকাতায় যখন তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে, তখন উত্তরে দার্জিলিং এর তাপমাত্রা ৫ ডিগ্রি। শ্রীনিকেতন- সর্বনিম্ন ৭, সর্বোচ্চ ২০ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। বাকি জেলার তাপমাত্রা আসানসোল- ৯ ডিগ্রি,বাঁকুড়া-৯ ডিগ্রি,বর্ধমান-৯ ডিগ্রি,কৃষ্ণনগর ১০ ডিগ্রি,খড়গপুর ১০,আলিপুর -১০ ডিগ্রি,মালদা-১০ ডিগ্রি,বহরমপুর-১০ ডিগ্রি,কুচবিহার ১০ ডিগ্রি,জলপাইগুড়ি ১০ ডিগ্রি,দার্জিলিং ৫ ডিগ্রি,গ্যাংটক ৭।

উত্তরবঙ্গে দৃশ্যমানতা কমছে

উত্তরবঙ্গে দৃশ্যমানতা কমছে

উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ক্রমাগত কমতে শুরু করেছে দৃশ্যমানতা। এমন পরিস্থিতিতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+