টানা ঝোড়ো হাওয়ায় স্বস্তির পরশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টিরও পূর্বাভাস

হাঁসফাঁস গরমে একটু স্বস্তি নিয়ে এল মৃদুমন্দ বাতাস। শুক্রবার রাত থেকেই কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বইছে ঝোড়ো হাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিরও পূর্বাভাস।

কলকাতা, ২২ এপ্রিল : হাঁসফাঁস গরমে একটু স্বস্তি নিয়ে এল মৃদুমন্দ বাতাস। শুক্রবার রাত থেকেই কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বইছে ঝোড়ো হাওয়া। সেইসঙ্গে আবহাওয়া অফিসের পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। ফলে হাঁসফাঁস গরম থেকে আপাতত মুক্তি মিলবে। বিহার থেকে মণিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেক্ষা বিস্তৃত। সেই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই বইছে ঝোড়ো হাওয়া।

টানা ঝোড়ো হাওয়ায় স্বস্তির পরশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টিরও পূর্বাভাস


গ্রীষ্মের আকাশে বারবার ঘণীভূত হচ্ছে নিম্নচাপ। কিন্তু তা ঘূর্ণাবর্তের রূপ নিয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে না। উত্তরবঙ্গে ধরাবাহিক বৃষ্টি চললেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। বারবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও প্রতিবারই নিরাশ করেছে। এবার কিন্তু আশা দেখাচ্ছে পূর্বাভাস। শুক্রবার রতে দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। সেই বৃষ্টিই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এনে দিয়েছে স্বস্তির আবহ। টানা ঝোড়ো হাওয়া চলায় উধাও গরমের অস্বস্তি।

তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এখনও গরমের তেজ রয়ে গিয়েছে। এবার কালবৈশাখী হয়নি। তারপর সেভাবে বৃষ্টিও নেই। কয়েকদিন আগে দক্ষিণবঙ্গের চার-পাঁচটি জেলায় কয়েক পশলা বৃষ্টি হলেও। তা বৈশাখের প্রখর রোদকে হারিয়ে স্বস্তি এনে দিতে ব্যর্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+