সংক্রান্তিতে কি ফের শীতের কামড়? আচমকাই বদল বাংলার আবহাওয়া, জানুন আজকের আবহাওয়ার আপডেট
শীত বিদায় নেবে, এমন ধারণা থাকলেও আবহাওয়ার খাতায় এখনও সেই সিলমোহর পড়েনি। পৌষের শেষভাগে সামান্য উষ্ণতার ছোঁয়া মিললেও, হাওয়া অফিস স্পষ্ট জানাচ্ছে সংক্রান্তির দোরগোড়ায় আবারও ফিরে আসতে চলেছে ঠান্ডার পুরনো দাপট।
দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সাময়িকভাবে বাড়িয়ে তুলেছে গরমের ভাব। সকাল থেকে রোদ্দুরে গোটা দক্ষিণবঙ্গেই যেন বসন্তের মতো মিষ্টি উষ্ণতার অনুভূতি। কলকাতাতেও মিলেছে একই স্বাদ। তবে এই উষ্ণতা যেন 'অস্থায়ী অতিথি' হাওয়া অফিস বলছে, এই গরম থাকবে মঙ্গলবার অবধি।

শীত কিন্তু পুরোপুরি পিছু হটেনি। উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান ও মুর্শিদাবাদে সকাল থেকেই কুয়াশা জমেছে চাদরের মতো। আজ মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি আর সর্বনিম্ন পড়বে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে যা শীতেরই ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়াই যেন শীতের সত্যিকারের ঠিকানা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুরে ঠান্ডা থাকবে তীব্র। দার্জিলিংয়ের উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।
তাই প্রশ্ন উঠছে পৌষ সংক্রান্তিতে উষ্ণতার পালা থাকবে, না কি জমাট শীতের কামড়? হাওয়া অফিসের মতে, নিম্নচাপের প্রভাব কেটে গেলে ফের নামবে পারদ, আর সেই সময়টাই সংক্রান্তির কাছাকাছি। ফলে বাঙালির পিঠে চাঁকে সঙ্গে থাকতে পারে প্রকৃতির 'ঠান্ডা চমক'।












Click it and Unblock the Notifications