শ্রীরামপুরে দেড় লক্ষের বেশি ভোটে জিতব, মনোনয়নপত্র জমা দিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দেড় লক্ষের বেশি ভোটে জিতবেন তিনি। তবে সাধারণ মানুষ বলছে মার্জিন আরও বাড়াতে হবে। দুই লক্ষের বেশি ভোটে জিততে হবে তাঁকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথাই জানাচ্ছেন শুক্রবার। আনুষ্ঠানিকভাবে তিনি এখন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আজই তিনি মনোনয়নপত্র জমা দিলেন।
গতকাল অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে একটি বিতর্কিত বিষয় সামনে আসে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে কাঞ্চন মল্লিক গিয়েছিলেন। তিনি কাঞ্চন মল্লিককে সঙ্গে যেতে বারণ করেন। কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে গিয়েছেন। ওই ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল।

তৃণমূল মন্ত্রী, বিধায়কদের নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। তার আগে মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে তিনি পৌঁছে যান। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়া হয়। আরও একটি মন্দিরে তিনি পূজো দিয়েছেন। তারপরেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রওনা হন।
বিপক্ষ প্রার্থীদের নিয়ে তিনি কোনও কথা বলেননি। গতকালের বিতর্ক নিয়েও কোনও কথা বলতে চাননি। জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করছেন, দেড় লক্ষের বেশি ভোটে জিতবেন। তবে দুই লক্ষের বেশি ভোটে তাঁকে জিততে হবে। এই দাবি সাধারণ মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে রাখছেন।
বিজেপির এবার সেই জায়গা নেই। গতবারের থেকেও এবার কম ভোট পাবে। তিনি এবার অনেক বেশি জায়গায় প্রচার করছেন। বহু গ্রামে তিনি যাচ্ছেন। মানুষের কাছ থেকে তিনি এবার যথেষ্ট বেশি সাড়া পাচ্ছেন। এমনই দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এবার মমতা বন্দ্যোপাধ্যায়েরও যথেষ্ট প্রভাব কাজ করছে। ২০০৯ সালে মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলেন, তেমনি এবার মানুষের মধ্যে সাড়া পাওয়া যাচ্ছে। বললেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications