ভাঙড়ে কি ভাঙবে তৃণমূল, আরাবুলের বহিষ্কারের পর জল্পনা তুঙ্গে

আরাবুল ইসলাম
কলকাতা, ৩০ অক্টোবর: দল থেকে তাড়িয়ে দিলেও আরাবুল ইসলামকে নিয়ে ত্রস্ত তৃণমূল কংগ্রেস। কারণ 'দাদা' দলের কাছ থেকে এমন 'পুরস্কার' পাওয়ায় বেজায় খাপ্পা ভাঙড়ের তৃণমূল নেতা-কর্মীরা। ফলে অদূর ভবিষ্যতে সেখানে দলে যে ভাঙন ধরবে না, এ কথা জোর দিয়ে বলতে পারছেন না তৃণমূল নেতৃত্ব। আরাবুল ইসলামের দৌলতে যে ভাঙড় তৃণমূল কংগ্রেসের দুর্গ ছিল, তা কতদিন সুরক্ষিত থাকবে, তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলের অন্দরে।

আরও পড়ুন: 'কাঁটা' উপড়ে ফেলল তৃণমূল, দল থেকে বহিষ্কৃত আরাবুল ইসলাম

নাম প্রকাশে অনিচ্ছুক ভাঙড়ের এক তৃণমূল নেতা জানান, আরাবুল ইসলাম একা এখানে দলকে দাঁড় করিয়ে রেখেছিলেন। ২০১৩ সালের পঞ্চায়েত ভোট কিংবা ২০১৪ সালের লোকসভা ভোটে এখান থেকে বিপুল লিড পেয়েছিল দল। কলকাতায় তৃণমূলের ব্রিগেড সমাবেশ হোক কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চরিত্র হনন করে মিছিল, সব ক্ষেত্রে লোক জুগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখরক্ষা করেছেন আরাবুল। নেত্রীর কথাতে প্রাণের ঝুঁকি নিয়ে বিভিন্ন 'মিশন' সম্পন্ন করেছেন। এ বার সেই আরাবুল ইসলামকে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে ঝেড়ে ফেলায় রেগে আগুন হয়ে গিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা-কর্মীরা।

এখানেই শেষ নয়। দল বহিষ্কার করার পর আরাবুল ইসলাম মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন বিষয়টি মিটিয়ে নেওয়ার। মুকুলবাবু তাঁর সঙ্গে খুবই শীতল ব্যবহার করেছেন বলে অভিযোগ। আর 'গুরু' পার্থ চট্টোপাধ্যায়কে তিনি বারবার ফোন করলেও তিনি ফোন তোলেননি। এতে ভাঙড়ের 'তাজা ছেলে' খুবই অপমানিত বোধ করেছেন। ভাঙড়ের আর এক নেতা জাহাঙ্গির খানকেও দল থেকে বের করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁর অনুগামীরা সরাসরি দল ভেঙে বিজেপিতে যোগ দিতে চাইছেন বলে খবর। যদিও জাহাঙ্গির খান এ ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ। তিনি 'ধীরে চলো' নীতির পক্ষপাতী।

গতকাল সারাদিন আরাবুল নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন। মিডিয়ার সঙ্গে দেখা করতে চাননি। তৃণমূলের দুর্গ ভাঙড় এ বার কোনদিকে যায়, সেই প্রশ্নের উত্তর ঘিরে তাই জল্পনা তুঙ্গে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+