মমতা সরকারের জমি ফেরত, তবে কি সত্যিই বিজেপি শিবিরে সৌরভ!

মমতা সরকারের জমি ফেরত, তবে কি সত্যিই বিজেপি শিবিরে সৌরভ!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দেওয়া জমি ফেরতই দিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরেই জল্পনা, তবে কি সত্যিই বিজেপি শিবিরে যোগ দিচ্ছেন মহারাজ। আগামী বছরের বিধানসভা নির্বাচনে সৌরভকে অমিত শাহ শিবিরের হয়ে রাজ্যে প্রচারে নামতে দেখলেও অবাক হবে না রাজনৈতিক মহলের একটা অংশ।

২ একর জমি নিয়েছিলেন সৌরভ

২ একর জমি নিয়েছিলেন সৌরভ

সূত্রের খবর, আইসিএসই স্বীকৃত হাইস্কুল তৈরির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে ২ একর জমি নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতির ওই স্কুল নিউটাউনে হওয়ার কথা ছিল।

বিতর্কিত জমি

বিতর্কিত জমি

নিউটাউনে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ওই জমি বিতর্কিত হওয়ায়, সৌরভ গঙ্গোপাধ্যায় তা ফেরত দিতে চাইছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এক রিপোর্টে বলা হয়েছে বিসিসিআই সভাপতি সংস্থা 'গাঙ্গুলি এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি', এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চিঠি লিখেছে। আইনি জটে আটকে থাকা নিউটাউনের ওই বিতর্কিত জমি তারা ব্যবহার করতে চায় না বলে জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থা।

সরকারের পদক্ষেপ

সরকারের পদক্ষেপ

'গাঙ্গুলি এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি'-এর ওই চিঠি রাজ্যের আবসন দফতর গ্রহণ করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিসিসিআই সভাপতির নামের সঙ্গে জুড়ে থাকা বিতর্কিত ওই জমির ফাইল রাজ্যের অর্থ দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও খবর। তবে রাজ্যের প্রাক্তন আবাসন মন্ত্রী অশোক ভট্টাচার্যের ঘনিষ্ঠ মহলের তরফে দাবি করা হয়েছে, আইনি জটে আটকে থাকা ওই জমি নাকি নিতেই চাননি দাদা।

তবে কি বিজেপি-তেই সৌরভ!

তবে কি বিজেপি-তেই সৌরভ!

বিজেপির সমর্থনেই বিসিসিআই সভাপতি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তেমনটা এখনও বিশ্বাস করেন অনেকে। সূত্রের দাবি, ভারতীয় বোর্ডের সর্বোচ্চ পদে বসার আগে নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন মহারাজ। বৈঠকে মন্ত্রীর পুত্র তথা বিসিসিআই সচিব জয় শাহ ছিলেন বলেও খবর। সৌরভ নিজে রাজনৈতিক ঘনিষ্ঠতার দাবি উড়িয়ে দিলেও, তাঁর রাজ্য সরকারের দেওয়া জমি ফেরতের সিদ্ধানতকে ইঙ্গিতপূর্ণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একটা অংশ। আগামী বিধানসভা নির্বাচনে মহারাজকে, দিলীপ ঘোষদের হয়ে রাজ্যে প্রচারে নামতে দেখলেও অবাক হবেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+