একধাক্কায় কলকাতার তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

আপাতত উত্তর-পশ্চিমের বাতাস তেমন নেই। ন্যূনতম তাপমাত্রাও কিছুটা বেড়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা কমের দিকে থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা বেশি। আপাতত এই আবহাওয়াই বর্তমান থাকবে আগামী ৪৮ ঘন্টা। মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্

আপাতত উত্তর-পশ্চিমের বাতাস তেমন নেই। ন্যূনতম তাপমাত্রাও কিছুটা বেড়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা কমের দিকে থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা বেশি। আপাতত এই আবহাওয়াই বর্তমান থাকবে আগামী ৪৮ ঘন্টা। মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই। আপাতত তাপমাত্রা কমারও কোনও পূর্বাভাস নেই। আগামী ৪-৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের আবহাওয়াও একইরকম থাকতে চলেছে। কোনও কোনও জায়গায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রবিবারের মতো ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবারের থেকেও এই তাপমাত্রা প্রায় আড়াই ডিগ্রির মতো বেড়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

তাপমাত্রা নামবে ৮-১০ ডিগ্রির মধ্যে

তাপমাত্রা নামবে ৮-১০ ডিগ্রির মধ্যে

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতের তাপমাত্রা ৮-১০ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। ২ ডিসেম্বর নাগাদ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে প্রভাব ফেলবে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। আগামী ৪-৫ দিন বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কর্নাটক, কেরল, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপে। আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে অসম, মেঘালয়, ন্যাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৩)
বহরমপুর (১৩.৬)
বাঁকুড়া (১৫.৬)
বর্ধমান (১৪.৮)
কোচবিহার ( ১৩.১)
দার্জিলিং ( ৮.২)
কালিম্পং (১২.৩)
দিঘা (১৫.৫)
কলকাতা (১৭)
দমদম (১৭.৬)
কৃষ্ণনগর (১৫.২)
মালদহ ( ১৮.৪)
মেদিনীপুর (১৬.১)
শিলিগুড়ি ( ১৪.৪)
শ্রীনিকেতন ( ১৪.২)
সুন্দরবন (১৯)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৮.২)
বহরমপুর (২৭.৪)
বাঁকুড়া (২৮.৮)
বর্ধমান (৩০)
কোচবিহার (২৯)
দার্জিলিং (১৬.২)
কালিম্পং (১৮)
দিঘা (৩০)
কলকাতা (২৯.২)
দমদম (২৮.৯)
কৃষ্ণনগর (২৯)
মালদহ
মেদিনীপুর (২৮.৭)
শিলিগুড়ি (২৯)
শ্রীনিকেতন ( ২৮)
সুন্দরবন (২৮.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+