Ram Mandir Inauguration: রামমন্দিরের উদ্বোধনে 'রাম-রাজ্যে' যাবেন? মমতা বললেন...
Ram Mandir Inauguration: দীর্ঘ প্রতীক্ষার অবসান! বছর ঘুরলেই অযোধ্যায় খুলে যাচ্ছে রামমন্দির। একেবারে শেষমুহূর্তের প্রস্তুতি সে সেখানে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন দেশ-বিদেশের তাবড় ব্যক্তিত্ব। আর সেই অনুষ্ঠানে কি যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
তবে আজ বৃহস্পতিবার এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী সুকৌশলে এড়িয়ে যান। শুধু জানান, 'তোমরা সব জেনে বসে আছ, আমি তো কিছু জানি না।'

যদিও সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে তৃণমূলের একটি সূত্রের দাবি, তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) কিংবা দলের তরফে কেউই রামমন্দির উদ্বোধনে (Ram Mandir Inauguration) উপস্থিত থাকবেন না।
এই বিষয়ে দলের ব্যাখ্যা, রাজনৈতিক স্বার্থে রামমন্দিরকে ব্যবহার করছে বিজেপি। আর সেই কারনেই মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত থাকবে না। এমনকি দলের তরফেও কেউ থাকবেন না বলেও সর্বভারতীয় সংবাদমাধ্যমে ওই সুত্র দাবি করে।
যদিও এই বিষয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাবেন কি যাবেন না সে বিষয়ে কিছুই জানাননি। শুধু বলেন, 'তোমরা সব জেনে বসে আছ, আমি তো কিছু জানি না।' ফলে যাওয়া কিংবা না যাওয়াটা কার্যত সময়ের উপরেই তৃণমূল নেত্রী ছেড়ে রাখলেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন তিনি। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বলিউড থেকে খেলা জগতের নানা ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।
এমনকি সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। ইতিমধ্যে আমন্ত্রণ (Ram Mandir Inauguration) পাঠানো হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকারজুন খার্গে সব বামেদের। যদিও এই অনুষ্ঠানে বামেদের তরফে কোনও প্রতিনিধি থাকবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে সিপিএম নেত্রী বন্দা কারাত জানিয়েছে, বিজেপি রাজনৈতিক স্বার্থে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করতে চাইছে। আর সেকারণেই তারা এই উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেবে না।
এমনকি আরও বেশ কয়েকজন বিরোধী নেতাই উদ্বোধন (Ram Mandir Inauguration) অনুষ্ঠানে অংশ নিচ্ছে না বলেই খবর । এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি যোগ দেবেন তা নিয়ে জোড় জল্পনা শুরু হয়েছে। তবে এদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে কার্যত জিইয়ে রইল সেই জল্পনা, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications