Weather Update: নতুন করে কি আর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে? কেমন থাকবে বাংলার আবহাওয়া?

নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ড হয়ে বিহার - মধ্যপ্রদেশের দিকে। ফলে পশ্চিমবঙ্গের বৃষ্টির পরিস্থিতির উন্নতি হয়েছে। নতুন করে আর কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এই কথাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের থেকে।

আজ বুধবার আশ্বিন মাসের প্রথম দিন। বাংলা ক্যালেন্ডারের চলতি মাসেই দুর্গাপুজো। সেই পুজো ঘিরে ব্যস্ততা চলছে শিল্পীদের মধ্যে। তবে এই দিন কয়েকের ভারী বৃষ্টি প্রবল সমস্যা তৈরি করেছে।

Rain weather

চলতি সপ্তাহে আর আবহাওয়ার কোনও বড় সমস্যা হবে না। শনিবার পর্যন্ত তেমন কোনও বড় ইঙ্গিত মিলছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মঙ্গলবার থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আজ বুধবার কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে পরিস্থিতি অনেকটাই উন্নত। আর নতুন করে বৃষ্টি হয়নি। আকাশে সামান্য মেঘ দেখা যাচ্ছে। এছাড়া শরতের আকাশের পরিবেশ ফিরে এসেছে অনেকটাই।

কলকাতা, হাওড়া, হুগলি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় নতুন করে আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে এক-দু-ফসলা বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে মাঝেমধ্যে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায়।

অতিবৃষ্টির কারণে ব্যারাজগুলি থেকে জল ছাড়া হচ্ছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার বিভিন্ন জায়গায় জলমগ্ন জল ছাড়ছে নাগারে সেজন্য হাওড়া হুগলি পূর্ব বর্ধমান জেলার জায়গা জলের নিচে পুজোর আগে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। নতুন করে আর ভারী বৃষ্টি হবে না। এই বার্তা যথেষ্ট আশা যোগাচ্ছে।

মৌসুমি অক্ষরেখা অমৃতসর, রোহতক, ডালটনগঞ্জ হয়ে উত্তর - পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে। আদ্রতাজনিত অস্বস্তি ফিরে আসবে ধীরে ধীরে। তবে রাতের দিকে তাপমাত্রা নামার কথা বলা হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও নতুন কোনও বিপর্যয়ের শঙ্কা নেই। দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকছে। এছাড়া অন্য কোথাও বৃষ্টির কথা সেভাবে বলা হচ্ছে না। শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+