মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন রাজ্যপাল বোস?

রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী কি এবার সরাসরি সংঘাতের পথে যাবেন? সেই প্রসঙ্গ আরও চওড়া হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একাধিকবার নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বার্তা পাওয়া গিয়েছে।

রাজ্যপাল নিজেই ভাবনাচিন্তা করছেন বলে খবর। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজ্যপাল জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করতে চলেছেন। তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল।

mamata and anand

নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের শপথ গ্রহণ ঘিরে রাজ্যে জটিলতা চলছে। কোথায় তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে? তাই নিয়ে রাজ্য সরকার ও রাজভবন টানাপোড়েন অব্যাহত। রাজ্যপাল রাজভবনে তাদের শপথ গ্রহণ করাতে চান। কিন্তু তৃণমূল কংগ্রেস তাঁদের রাজভবনে যেতে দিতে চায় না। বিধায়করাও বিধানসভাতেই শপথ নিতে চান।

মুখ্যমন্ত্রী এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছিলেন গত সপ্তাহে। নবান্নে বৈঠকের সময় ফের রাজ্যপালকে আক্রমণ করেন তিনি। " ওঁনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে।" এই বক্তব্যের পর আরও জলঘোলা হয় রাজ্যের পরিস্থিতি।

শনিবার রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাধানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যথেষ্ট সম্মান করেন। কিন্তু মুখ্যমন্ত্রী মনে করেন যাকে যখন খুশি যা কিছু বলা যায়। তাঁর চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। তাঁর চরিত্র সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কিছু শুনতে চান না রাজ্যপাল। এ কথাও তিনি জানিয়েছেন।

চরিত্র নিয়ে প্রশ্ন তুললে, আত্মমর্যাদায় আঘাত করলে কখনওই সহ্য করা হবে না। এই কথাও জানিয়েছেন তিনি। ফলে আগামী দিনে এই সংঘাতের জল কতদূর যাবে? তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা হলে রাজনৈতিকভাবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে। তৃণমূল কংগ্রেসও রাজভবনের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পথে হাঁটবে। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

বাংলার অর্থনৈতিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+