Adhir Chowdhury: ইডি কি আসল অপরাধীদের ধরবে? প্রশ্ন অধীর চৌধুরীর

রাজ্যের পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় বার বার তুলছেন অধীর চৌধুরী। শুক্রবারও তার কথায় সেই ঝাঁঝই থাকল। জয়নগর থেকে আমডাঙায় খুনের ঘটনা তার মুখে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকেও নিশানা করেছেন বহরমপুরের সাংসদ।

জয়নগরে পুলিশ অন্যান্য রাজনৈতিক দলকে যেতে দিচ্ছে না। এদিন অধীর বলেন, "এটা কিছুই না। পুলিশ জানে যে বাইরে নেতানেত্রীরা যখন প্রবেশ করবে, সেখানকার মানুষ সত্য ঘটনা বলবে। সরকারি দলে মুখ পুড়বে। সরকারি দলের যাতে মুখ না পোড়ে, তার দায়িত্ব পুলিশের।

Adhir Chowdhury

আমডাঙাতে বোমাবাজিতে খুন। সর্বত্র অন্তর্দ্বন্দ্ব চলছে। সব কিছুই দুদিন পরে আরও স্পষ্ট হবে। এমনই মত সাংসদের। তাঁর কথায়, "আমডাঙার ঘটনা আজকে মনে হচ্ছে তৃণমূলকে মারবে কে তৃণমূলকে ছাড়া? পশ্চিমবঙ্গে যত তৃণমূল খুন হয়েছে, সবই ক্ষমতায় দীর্ঘদিন ধরে টিকে থাকার জন্যই। এই লড়াই চলছে।"

পুলিশের ভূমিকা নিয়ে অধীর বলেন, "পুলিশ অজ্ঞ সেই। পুলিশকে অজ্ঞ করে রাখছে কে? পশ্চিমবঙ্গের অজ্ঞ সিভিক পুলিশ দ্বারা কি চলবে? সিভিক পুলিশের চাকরি আমরা বিরোধিতা করছি না। যোগ্যতার মাপকাঠি কী? "
তৃণমূল দলের ভেতরে সমস্ত ষড়যন্ত্রের কথা বিভিন্ন স্তরে তৃণমূল দলের নেতা-নেত্রী সবাই জানে। এমনই মনে করেন অধীর চৌধুরী। রেশন কাণ্ডের দুর্নীতি নিয়ে সব জানতেন জ্যোতিপ্রিয় মল্লিক? অধীর চৌধুরীর কথায়, "বালু যে আর কিছু বলতে বাকি রেখেছে, তা বোঝা যায় না। এখন ব্যাপার হচ্ছে দিদির কাছে কিছু অজানা তথ্য নেই। এখন ইডি প্রকৃত অর্থে অপরাধীদের ধরবে? সেটা ইডির উপর নির্ভর করছে।" ইডি কতটা পরিমাণ দিল্লির কাছ থেকে তদন্ত এবং গ্রেফতার করার স্বাধীনতা পাবে? সেই প্রশ্ন অধীরের গলায়।

ভারতবর্ষে টাকার দাম কমে যাচ্ছে। রফতানি করতে সস্তা হচ্ছে। বিশ্বের বাজারে তেলের দাম ওঠানামা নতুন কিছু নয়। তার সঙ্গে সামঞ্জস্য রেখে জিনিসের দাম বৃদ্ধি হতেই পারে। লোকসভা ভোটে নরেন্দ্র মোদী হারলে দাম কমার সম্ভাবনা আছে। এমনই মনে করছেন অধীর।

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পুরসভাতে নিয়োগ দুর্নীতি হয়েছে। দাবি করেন অধীর চৌধুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+