Vande Bharat Express: হাওড়া থেকে ছুটবে নতুন বন্দে ভারত? উত্তর দিল ভারতীয় রেল
Vande Bharat Express: বারাণসী থেকে হাওড়া নতুন মিনি বন্দে ভারতে ট্রেনের উদ্বোধন হতে পারে। আর তা হলে মাত্র ছয় ঘণ্টায় দুই শহরের মধ্যে যাত্রীরা যাত্রা করতে পারবেন। এমনটাই দাবি একাধিক সংবাদমাধ্যমে। আর এই খবর যাত্রীদের মধ্যে আশার আলো তৈরি করে।
ইতিমধ্যে একাধিক বন্দে ভারত পেয়েছে বাংলা। পুরী, জলপাইগুড়ি সহ বিভিন্ন রাজ্যের মধ্যে ছুটছে সেগুলি। সেই তালিকায় কী এবার যুক্ত হতে চলেছে বারাণসী-হাওড়া বন্দে ভারত (Vande Bharat Express)? কী বলছে রেল (Indian Rail)?

Vande Bharat Express: নতুন বন্দে ভারত পাচ্ছে বাংলা?
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৮ কোচের ছোট বন্দে ভারত নাকি চালানো হবে হাওড়া-বারাণসীর (Vande Bharat Express) মধ্যে। যদিও রেলের দাবি, এমন এখনও পর্যন্ত কোনও এই বিষয়ে পরিকল্পনা নেই। বাংলা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া থেকে বারাণসীর মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর কোনও পরিকল্পনা নেই।
এমনকি প্রস্তাবও নেই বলেই দাবি ওই রেল আধিকারিকের। অর্থাৎ জাতীয় সংবাদমাধ্যম হাওড়া থেকে বারাণসীর মধ্যে বন্দে ভারত চালু নিয়ে যে খবর প্রকাশ করছে তা ভুয়ো।
Vande Bharat Express: একাধিক বন্দে ভারত পেয়েছে বাংলা
গোটা দেশে বেশ জনপ্রিয় হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বাংলাতেও জনপ্রিয় দেশের প্রথম এই সেমি বুলেট। বিশেষ করে হাওড়া-পুরী বন্দে ভারত এবং হাওড়া-এনজেপি বন্দে ভারতে সবসময় 'হাউসফুল'। দীর্ঘ ওয়েটিং লিস্ট। অন্যদিকে পাটনা-হাওড়া এবং হাওড়া-রাঁচি বন্দে ভারতেও যাত্রীদের লম্বা লাইন থাকে। অন্যদিকে এনজেপি এবং গুয়াহাটির মধ্যে যে বন্দে ভারত চলছে সেটিও বেশ জনপ্রিয় হয়েছে যাত্রীদের মধ্যে।
Vande Bharat Express: বাংলা কী আর ট্রেন পাবে?
বাংলা আরও কয়েকটি বন্দে ভারত (Vande Bharat Express) পেতে পারে। গত কয়েকমাস ধরে এই জল্পনা চলছে। বিশেষ করে বিহার-এনজেপি সহ বেশ কয়েকটি রুট নিয়ে জোর চর্চা চলছে। যার মধ্যে রয়েছে হাওড়া-বারাণসী রুটও। তবে এই মুহূর্তে যে এই রুটে নতুন বন্দে ভারত মিলছে না তা স্পষ্ট মুখ্য জনসংযোগ আধিকারিকের কথাতেই। এমনকি অন্য রুটেও এখনই মিলছে না বন্দে ভারত এক্সপ্রেস।
তবে খুব শীঘ্রই দেশের অন্যান্য বেশ কয়েকটি রুটে বন্দে ভারত ট্রেনের সূচনা করতে পারে ভারতীয় রেল (Indian Rail)।












Click it and Unblock the Notifications