আলিপুরদুয়ারে এক রাতে ৩ বাড়িতে হামলা বুনো দাঁতালের! সরকারি সাহায্যের আশ্বাস
এক রাতে তিনটি বাড়িতে হানা দিল বুনো দাঁতাল। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের চা বাগান সহ বনবস্তি এলাকা জুড়ে এই বুনো দাঁতালের হামলা চালায়। প্রতিনিয়ত এই ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ।
এক রাতে তিনটি বাড়িতে হানা দিল বুনো দাঁতাল। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের চা বাগান সহ বনবস্তি এলাকা জুড়ে এই বুনো দাঁতালের হামলা চালায়। প্রতিনিয়ত এই ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ। যদিও বনবস্তির ও চা বাগানের শ্রমিকদের মধ্যে হাতি হামলা করা নিয়ে ভয় না থাকলেও কিন্তু বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ আছে গ্রামবাসীদের।

রবিবার গভীর রাতে কুমারগ্রাম ব্লকের তুততুরি ডিভিশনে বুনো দাঁতাল হামলা চালায় । এক এক করে তিনটি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।
যদিও জীবনহানির কোনও ঘটনা ঘটেনি। দাঁতল আসছে দেখে তাঁরা পালিয়ে যান। শ্রমিক পরিবারের সদস্যরা জানান, এলাকার শ্রমিক বিনোদ গোর-এর বাড়িতে ব্যাপক তাণ্ডব চালায় এই বুনো হাতির দল। এছাড়া কানাইয়া চিকবড়াইক ও প্রকাশ খড়িয়ার বাড়িতেও তাণ্ডব চালায়। তাঁদের ঘরে থাকা চাল, আটা , নিমেষের মধ্যে সাবার করে দেয় এই দাঁতল। গ্রামবাসীরা এক হয়ে ছুটে যান দাঁতলকে গ্রাম থেকে বের করার জন্য। প্রায় দু ঘন্টা ধরে চেষ্টা করে জনতা দাঁতালকে বনের দিকে তারা করে নিয়ে যায়।
অন্যদিকে বনদপ্তরের কর্মীরা রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
বুনো দাঁতাল ওই রাতে চুনিয়াঝোড়া বাজারে একটি দোকানে তাণ্ডব চালায় বলে অভিযোগ। দোকানের চাল, আটা-সহ অন্য জিনিস নিমিষেই শেষ করে দেয় সে।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের কার্তিকা রেঞ্জের রেঞ্জ অফিসার গেম্বু লেপচা বলেছেন, সরকারি নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।












Click it and Unblock the Notifications