পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে? উইকিপিডিয়ার দাবি ঘিরে শোরগোল রাজ্যনৈতিক মহলে, কী বলছে রাজ্য বিজেপি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে? উইকিপিডিয়ার দাবি ঘিরে শোরগোল রাজ্যনৈতিক মহলে, কী বলছে রাজ্য বিজেপি
রাজ্যের মুখ্যমন্ত্রীর কে। এই নিয়ে বিভ্রান্তি ইউকিপিডিয়ার তথ্যে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। গুগলে দিলীপ ঘোষের নামে সার্চ দিলেই ইউকিপিডিয়ার যে তথ্য প্রকাশ্যে আছে তা দেখে অনেকই চমকে উঠছেন। তাতে দিলীপ ঘোষের ছবি দিয়ে লেখা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এতে বিজেপিই বা কতটা খুশি আর তৃণমূলই বা করতা রুষ্ট সেই আন্দাজ হয়ত এখনও করে উঠতে পারেনি তথ্য নির্ভর এই সংস্থাটি।

উইকিপিডিয়ায় বিভ্রান্তি
যে কোনও বিষয়ের তথ্য সংগ্রহের জন্য সকলেই আগে ইউকিপিডিয়ায় সার্চ করেন। অনেক সময় ভুল তথ্যও থাকে তাতে। কিন্তু তা বলে এতটা ভুল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম লেখা। গুগলে দিলীপ ঘোষ নামে সার্চ দিলেই উইকিডিয়ার যে পেজ আসছে তাতে ছবি সহ দিলীপ ঘোষের নামের সঙ্গে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যদিও ভেতরের পাতায় এরকম কোনও তথ্য নেই। সেখানে দিলীপ ঘোষকে বিজেপি রাজ্য সভাপতি বলেই উল্লেখ করা হয়েছে।

দিলীপের প্রতিক্রিয়া
বাস্তবে এই তথ্য জানার পর দিলীপ ঘোষ খুশি কী অসন্তুষ্ট সেটা প্রকাশ করেননি। তবে তিনি জানিয়েছেন এই ভুল সংশোধনের জন্য একাধিকবার সংস্থাকে জানানো হয়েছে। তারপরেও কোনও সংশোধন হয়নি। শুধু তাঁর ক্ষেত্রেই নয় এরকম একাধিক বিষয়েই উইকিপিডিয়ায় ভুল তথ্য দেওয়া রয়েছে বলে জানিয়েছেন তিিন।

বিধানসভা ভোট
২০২১ সালেই রাজ্যে বিধানসভা ভোট। কিন্তু এখনও পর্যন্ত বিজেপি শিবিরে কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বা মুখ্যমন্ত্রী মু তৈরি হয়নি। কেউ বলছেন দিলীপ তো কেউ বলছেন মুকুল। এই নিয়ে নানা দ্বন্দ্ব রয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আপাতত আসন সংখ্যা বাড়ানোর দিকেই রাজ্য নেতৃত্বকে নজর দিতে বলা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications