স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে আক্রান্ত স্ত্রী, ফেরার স্বামী
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে আক্রাম্ত হলেন স্ত্রী। শেষমেশ স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্ত্রী।
মালদহ, ২৭ জানুয়ারি : স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে আক্রাম্ত হলেন স্ত্রী। শেষমেশ স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্ত্রী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের ইংলেজবাজার থানা এলাকার সাত্তারি গ্রামে। বর্তমানে স্বামীর হাতে নির্মম অত্যাচারের শিকার হয়ে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী।
আক্রান্ত মহিলার স্বামী এলাকারই এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সে কথা জানতে পারার পরই প্রতিবাদে সরব হন স্ত্রী। এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। স্ত্রীকে একাধিকবার মারধর করে স্বামী। বাড়ির লেকজনও তাঁর স্বামীকে সমর্থন করত বলে অভিযোগ স্ত্রীর।

বৃহস্পতিবার রাতে ফের এই নিয়ে ঝামেলা বাধে স্বামী-স্ত্রী। স্ত্রীকে বেধড়র মারধর করে বলে অভিযোগ। রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর গলা টিপে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ স্বামীর বিরুদ্ধে। নিগৃহীতা স্ত্রীর অভিযোগ, মারা গিয়েছে ভেবেই তাঁকে বাড়িতে ফেলে পালিয়ে যায় স্বামী। জ্ঞান ফিরলে তিনি প্রতিবেশীদের সমস্ত ঘটনা খুলে বলেন। প্রতিবেশীদের সাহায্যে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
খবর পেয়ে ওই মহিলার বাপের বাড়ির লোকজনও আসেন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ইংরেজবাজার মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর সবাই পলাতক। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications