‘পথের কাঁটা’ স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে খুনের পরিকল্পনা স্ত্রীর, তদন্তে অনুমান পুলিশের

স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে খুনের পরিকল্পনা করেছিল স্ত্রী। ঝাড়গ্রামের রঘুনাথপুরে বিকাশ মণ্ডল খুনের ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে পুলিশ।

ঝাড়গ্রাম, ২৫ অক্টোবর : 'পথের কাঁটা' স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে খুনের পরিকল্পনা করেছিল স্ত্রী-ই। ঝাড়গ্রামের রঘুনাথপুরে বিকাশ মণ্ডল খুনের ঘটনার তদন্তে নেমে প্রাথমিক ধারণা পুলিশের। স্বামীকে হত্যার অভিযোগে ইতিমধ্যেই ঝর্না মণ্ডলকে গ্রেফতার করেছে। পুলিশ। তার প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের রঘুনাথপুরে নিজের বাড়ির বেডরুম থেকে বিকাশ মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিকাশের স্ত্রী ঝর্না মন্ডল (৩৮)-এর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকত।

‘পথের কাঁটা’ স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে খুনের পরিকল্পনা স্ত্রীর, তদন্তে অনুমান পুলিশের

গত রাতেও তাঁদের মধ্যে প্রবল অশান্তি হয়। এদিন সকালে ঝর্নার চিৎকারে প্রতিবেশীরা এসে দেখেন বিকাশ বাবুর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে মেঝেতে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এসডিপিও বিবেক বর্মা এর নেতৃত্বে পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। ঝর্না দেবীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই অনেক ঘটনা সামনে চলে আসে।

প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু জানতে পারে পুলিশ। প্রতিবেশীরা পুলিশকে জানান, স্বামী ও স্ত্রী এর মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া লেগেছিল। স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা বিকাশবাবু প্রতিবেশীদেরও জানিয়েছিলেন। বিকাশবাবুকে কুপিয়ে খুন করা হয়েছে। একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+