Rishra: "কিছু গোপন করা হচ্ছে," পাকিস্তানে বন্দি BSF স্বামীকে ফেরাতে পাঠানকোট রওনা রজনীর

Rishra: ৬ দিন ধরে পাকিস্তানের হাতে বন্দি বিএসএফ কনস্টেবল পুর্নম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে এবার পুর্নমের কর্মস্থল পাঠনকোটের উদ্দেশে রওনা দিলেন জওয়ানের স্ত্রী রজনী সাউ। সোমবার সকালে হুগলির রিষড়ার সুশীলা চন্দ্র রোডের বাড়ি থেকে গাড়ি করে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। পুর্নম ও রজনীর একটি সাত বছরের ছেলে রয়েছে। বর্তমানে রজনী ফের অন্তঃসত্ত্বা। সেই অবস্থাতেই ছেলে, দুই বোন ও ভাইকে নিয়ে পাঠানকোটে উড়ে গেলেন তিনি।

বাড়ি থেকে বেরোনোর আগে রজনী বলেন, "আমি সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কথা বলব। সেখানে কোনও রেসপন্স না পেলে দিল্লির দরবারে কড়া নাড়ব। বিএসএফ কর্তারা শুধু আশ্বাস দিচ্ছেন, বলছেন চিন্তা করতে না। আমার স্বামী ৬ দিন ধরে শত্রু দেশে রয়েছেন। আমি কীকরে চিন্তা না করে বসে থাকব? মানছি গোটা দেশ আমার স্বামীর জন্য লড়ছে, কিন্তু কেউ আমাকে কোনও খবর দিচ্ছে না।"

BSF WIFE

রজনীর অভিযোগ, "আমি যদি এইটুকু জানতাম যে স্বামী সুস্থ আছেন, তাহলে আমি কি এই অবস্থায় যেতাম? ৬ দিন ধরে কী হচ্ছে? আমার স্বামীকে ফেরাতে কী প্রক্রিয়া করা হচ্ছে? কিছুই জানানো হচ্ছে না। কেউ আমাকে ডাকেননি। নিজে থেকে যাচ্ছি। আমি যেতে যদি তৎপরতা বাড়ে। পাঠানকোটে কোনও সাহায্য না পেলে আমি দিল্লিতে যাব। ১ বছর ধরে কেস চললে কি ততদিন আটকে থাকবেন আমার স্বামী? কিছু একটা গোপন করা হচ্ছে। ওখানে গিয়ে জানতে পারা যাচ্ছে।"

Take a Poll

পুর্নমের স্ত্রীয়ের আরও অভিযোগ, "১৭ বছর ধরে বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত আমার স্বামী। উনি জানবেন না কতদূর পর্যন্ত লিমিট রয়েছে? কিছু লুকোনো হচ্ছে। কেউ জিজ্ঞেস করেননি আমি খেয়েছি কিনা, ঠিকমতো শুয়েছি কিনা। ছেলে রোজ বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলত। সে জিজ্ঞেস করলেও আমি জবাব দিতে পারছি না। আমার সঙ্গে কোনও কথা হয়নি কতদিন। কীভাবে আমি এখানে চুপ করে বসে থাকব?"

রজনীর শ্বশুর তথা পুর্নমের বাবা ভোলানাথ সাউও একই কথা বলেন। তিনি বলেন, "পুর্নমের মা বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন। বেহুঁশ হয়ে যাচ্ছেন রজনীও। এই অবস্থায় ওকে পাঠানকোট যেতে হচ্ছে।" সোমবার কংগ্রেসের প্রতিনিধি দলও যায় পুর্নমের রিষড়ার বাড়িতে। রবিবার ট্রেনের টিকিট নিশ্চিত না হওয়ায় সোমবার বিমানে করেই চণ্ডীগড় হয়ে পাঠানকোটে রওনা পুর্নমের স্ত্রী রজনীর।

প্রসঙ্গত, গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ পর্যটক। এরপর গত বুধবার পাকিস্তানের রেঞ্জারের হাতে আটক হন ২৪ ব্যাটেলিয়নের বিএসএফ কনস্টেবল পুর্নম কুমার সাউ। তাঁর সহকর্মীরা পরিবারকে জানান, ভুলবশত সীমান্তের ওপাড়ে গাছের তলায় বিশ্রাম করার সময় পাকিস্তানের বাহিনী পুর্নমকে তুলে নিয়ে চলে যায়। সেই থেকেই পাকিস্তানে বন্দি পুর্নম। পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কর্মরত ছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+