সন্তানের গৃহশিক্ষকের সঙ্গে স্ত্রীয়ের ঘনিষ্ঠ পরকীয়া সম্পর্কের জের! স্বামী যা পেলেন পরিণতিতে
কাটোয়ায় এক ব্যক্তির খুনের ঘটনার নেপথ্য কারণ হিসাবে উঠে আসছে একাধিক ঘটনার কথা। জানা গিয়েছে, কাটোয়ার সুজিত মণ্ডল খুনের নেপথ্যে রয়েছে তাঁর স্ত্রীর পরকীয়া সম্পর্ক।
কাটোয়ায় এক ব্যক্তির খুনের ঘটনার নেপথ্য কারণ হিসাবে উঠে আসছে একাধিক ঘটনার কথা। জানা গিয়েছে, কাটোয়ার সুজিত মণ্ডল খুনের নেপথ্যে রয়েছে তাঁর স্ত্রীর পরকীয়া সম্পর্ক। প্রাথমিকভাবে খবর, সুজিতের স্ত্রীর সঙ্গে তাঁদের ছেলের গৃহশিক্ষক নয়নের সম্পর্ক ছিল। আর তার জেরেই খুন!

জানা গিয়েছে, এরপর গৃহশিক্ষক নয়ন ও সুজিতের স্ত্রী মিলে সুজিতকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সুজিতের ছেলের জবানবন্দিতে জানা গিয়েছে, গোটা ঘটনার সাক্ষী থাকায়, তাকেও মেরে ফেলার হুমকি দেয় তার মা ও গৃহশিক্ষক। পাশাপাশি, পুলিশি তদন্তে দাবি, যে বিষ মিশিয়ে সুজিত হত্যার ছক হয়েছিল তা আসলে ঘুমের ওষুধ ছিল। গোটা ঘটনায় সুজিতের স্ত্রী ও ছেলের গৃহশিক্ষক নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications