প্রতিশোধ স্পৃহায় বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ! স্বামীর ষড়যন্ত্রের ফাঁদ কেটে প্রতিবাদী বধূ
দাম্পত্য কলহের জেরে করুণ পরিণতি হল বধূর। স্বামী প্রতিশোধ স্পৃহায় বন্ধুদের দিয়ে ধর্ষণ করালো নিজের স্ত্রীকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।
দাম্পত্য কলহের জেরে করুণ পরিণতি হল বধূর। স্বামী প্রতিশোধ স্পৃহায় বন্ধুদের দিয়ে ধর্ষণ করালো নিজের স্ত্রীকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। অভিযোগ, স্বামীর মদতে স্ত্রীকে আটকে রেখে দুদিন ধরে যৌন নির্যাতন চালায় দুই বন্ধু। তারপর কোনওরকমে পালিয়ে বাঁচেন তিনি।

স্ত্রীর উপর প্রতিশোধ নিতে ষড়যন্ত্র করে বন্ধুদের হাতে তুলে দিয়েছিল স্বামী। তারপর স্বামীর বন্ধুরা বাগদার ওউ গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে। এ কথা জানাজানি হলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা। শেষপর্যন্ত সোনারপুরে স্টেশনের ভিড়কে কাজে লাগিয়ে পালিয়ে যান বধূ। তিনি রেল পুলিশকে ঘটনার জানায়। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
গত অক্টোবরে মধ্যমগ্রামের বাসিন্দা উজ্জ্বল দে-র সঙ্গে বিয়ে হয় বাগদার তরুণীর। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামী। তা নিয়ে অশান্তি চরমে পৌঁছয়। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত অত্যাচারিত বধূ বাপের বাড়ি চলে যান। বিবাহ বিচ্ছেদের আবেদনও করেন। সেই মামলা সংক্রান্ত কাজ দেখিয়ে তাঁকে ডেকে পাঠান স্বামী।
এরপর কলকাতা হাইকোর্টে বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেন স্বামী। আদালতের কাজ মিটলে দুই বন্ধুকে দিয়ে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেন উজ্জ্বল। এরপরই তারা বন্ধুর স্ত্রীকে নিয়ে তোলেন একটি বাড়িতে। সেখানে দুদিন তাঁকে আটকে রাখা হয়। সেইসঙ্গে চলে যৌন নিপীড়ন। গণধর্ষিতার শিকার হন তিনি।
স্বামী ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ করেছেন গৃহবধূ। সোনারপুর থানার পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকেই পলাতক। নিগ্রহের স্বীকার বধূর মেডিকেল টেস্ট করা হয়েছে।












Click it and Unblock the Notifications