নির্জনপথে দুষ্কৃতীদের খপ্পরে দম্পতি, স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ, বাধা দেওয়ায় যা হল

তরুণী স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী। সেইসময়ই স্থানীয় দুষ্কৃতীদের খপ্পরে পড়েন। স্বামীর চোখের সামনে স্ত্রীকে গণধর্ষণ করা হয়।

স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। স্বামী বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর তিতকুমারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী দু-জনকেই আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্জনপথে দুষ্কৃতীদের খপ্পরে দম্পতি, স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ, বাধা দেওয়ায় যা হল

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। তরুণী স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী। সেইসময়ই স্থানীয় দুষ্কৃতীদের খপ্পরে পড়েন। একলা পেয়ে দুষ্কৃতীরা চড়াও হয় তাদের উপর। এরপর স্বামীকে আটকে রেখে স্ত্রীর উপর চলে নারকীয় অত্যাচার। স্বামীর চোখের সামনে স্ত্রীকে গণধর্ষণ করা হয়।

স্বামী বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর যৌন লালসা মিটিয়ে দুষ্কৃতীরা স্বামী-স্ত্রীকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রাই উদ্ধার করে গুরুতর আহত দম্পতিকে। তাদের হাসপাতালে পাঠানো হয়। খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের পাকড়াও করার চেষ্টা চালানো হচ্ছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা যাবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

দোষীরা গ্রেফতার হবে, তাদের শাস্তিও হবে, কিন্তু এই সামাজিক অবক্ষয় কি দূর হবে? প্রশ্ন তুলেছেন সমাজকর্মীরা। তাঁদের ব্যাখ্যা, দেশে সমাজিক পরিস্থিতি নিম্নমুখী, তাই এ ধরনের ঘটনা ঘটে চলেছে। সময় এসেছে এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+